পুরোন সেই দিনের কথা, শাস্ত্রীয় স্মৃতির সারণী বেয়ে পথ হাঁটা বিজ্ঞাপনের দুনিয়ায়
চিরকালই তিনি হিরো, সিলভার স্ক্রিনের না হন, বাইশ গজের তো বটেই। ক্রিকেটার জীবনে ভারতীয় তরুণীদের হার্টথ্রবের যাতায়াত ছিল বিজ্ঞাপন জগতেও।
এখনকার দিনে ক্রিকেটের সঙ্গে এনডর্সমেন্ট চলে হাতে হাত মিলিয়ে। কিন্তু সত্তরের দশক কিম্ব আশির দশকে ছবিটা এরকম ছিল না। তখন ভারতীয় ক্রিকেটাররা বিজ্ঞাপনের চুক্তি থেকে এত সহজে অর্থ উপার্জন করতে পারতেন না।[আরও পড়ুন:ভারতীয় ক্রিকেটের জয়-বীরু নাকি শাস্ত্রী -কোহলি, জুটিতেই নেবেন সিনিয়র হঠানোর সিদ্ধান্ত]
সেসময়ও বিশাল ফ্যান ফলোয়ার ছিল সুনীল গাভাসকর, রবি শাস্ত্রীর। বিশেষত অলরাউন্ডার রবি শাস্ত্রী-র মহিলা ফ্যান ফলোয়ারের সংখ্যা ছিল চোখে পড়ার মত উল্লেখযোগ্য। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে দিয়ে বিভিন্ন ব্র্যান্ড নিজেদের বিশাল বাজার তৈরি করে ফেলে। সচিন তেন্ডুলকরের ব্যাটে এমআরএফের লোগো সারা ভারতের ক্রিকেট ফ্যানদের ঘরে ঘরে পৌঁছে গেছে। তেমনি আবার বিভিন্ন স্বাস্থ্যবর্ধক পানীয়ের ব্যবহার করে তাঁদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছেন মহেন্দ্র সিং ধোনি।[আরও পড়ুন:জাহিরের বদলে যিনি বোলিং কোচ হবেন, সেই ভরত অরুণের রেকর্ড জানেন]

কিন্তু সেই আশির দশকেও নরম পানীয়ের ব্র্যান্ড অ্যাম্বাসডর হওয়ার সুযোগ হয়েছিল ভারতীয় ক্রিকেটের প্রাক্তন তিন তারার। সুনীল গাভাসকর, সন্দীপ পাতিল ছাড়াও বিজ্ঞাপনটিতে রয়েছেন বর্তমানে ভারতীয় ক্রিকেটের কোচ রবি শাস্ত্রীও।












Click it and Unblock the Notifications