IPL 2022: নিলামের এক দিন আগে প্রীতি জিন্টার দলকে দুর্বল করে দিলেন ভারতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার
আইপিএল শুরু আগে পঞ্জাব কিংসের ব্য়াটিং কোচের পদ থেকে সরে দাঁড়ালেন ওয়াসিম জাফর। কোনও বিবৃতি পেশ করে নয়, মজার ছলে রনবীর কাপুরের একটি মজার মেম টুইট করে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেছেন ওয়াসিম।

ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ২০১৯ সালে কিংস ইলেভেন পঞ্জাবের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হন। এর পর থেকেই ব্যাটসম্যানদের উন্নতির জন্য একাধিক পরিকল্পনা নিয়েছিলেন তিনি। পঞ্জাব কিংসের প্রধান কোচ এবং ক্রিকেট অপারেশন ডিরেক্টর হিসেবে অনিল কুম্বলের সঙ্গে শেষ দুই বছর কাজ করেন তিনি।
রঞ্জি ট্রফিতে ১৫০ ম্যাচের বেশি খেলা জাফর ২০০৮ সালে আইপিএল-এর প্রথম সংস্করণে ৬ ম্যাচে ১১৫ রান করেন জাফর। ১৯.১৬ গড়ে রান করেছিলেন তিনি।
মজার ছলে রনবীর কাপুরের একটি মিম শেয়ার করে জাফর লেখেন, "বিদায় এবং ধন্যবাদ পঞ্জাব কিংস। অনিল কুম্বলে এবং দলকে ২০২২ আইপিএল-এর জন্য জানাই অসংখ্য শুভেচ্ছা।"
Adios, and thank you @PunjabKingsIPL, it's been a pleasure. Wishing @anilkumble1074 and the team very best for #IPL2022 🤗 pic.twitter.com/rDivb0akZp
— Wasim Jaffer (@WasimJaffer14) February 10, 2022
৭২ কোটি টাকা পকেটে নিয়ে এ বারের আইপিএল নিলামে অংশ নেবে প্রীতি জিন্টার পঞ্জাব কিংস। মোট দুই জন ক্রিকেটারকে রিটেন করেছে পঞ্জাব। এই ক্রিকেটার হলেন ময়াঙ্ক আগারওয়াল এবং আর্শদীপ সিং। নিলামে অংশ নেওয়া দশটি ফ্রাঞ্চাইজি দলের মধ্যে সর্বাধিক ৭২ কোটি টাকা নিয়ে নামবে পঞ্জাব কিংস। গত দুই মরসুম পঞ্জাবের অধিনায়কের দায়িত্বে থাকা কে এল রাহুল এই মরসুমে খেলবেন লখনউ সুপার জায়েন্টসের হয়ে। ১৭ কোটি টাকায় তাঁকে ড্রাফ্টিং-এ নিয়েছে সঞ্জীব গোয়েঙ্কার দল।
১২ এবং ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসতে চলেছে আসন্ন আইপিএল-ের মেগা নিলামের আসর। মোট ৫৯০ জন ক্রিকেটার অংশ নেবেন এই নিলামে।












Click it and Unblock the Notifications