Chandrayaan 3: ৩ স্পিনার, এক পেসার! চাঁদের পিচ দেখে টিম কম্বিনেশন বানালেন জাফর
সফল মিশন চন্দ্রযান ৩। বুধবার সন্ধ্যায় ভারতের স্বপ্ন পূরণ। ইসরোর এই সাফল্যে সামিল হয়েছেন গোটা দেশবাসী। ব্যতিক্রম নন ক্রীড়া জগতের তারকারা। ক্রিকেট থেকে টেনিস মহলেের বহু তারকাই সামাজিক মাধ্যমে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করছেন। সচিন-সৌরভ-সানিয়ারা ইসরোকে ধন্যবাদ জানিয়েছেন। তবে কিছুটা ব্যতিক্রমী পোস্ট করেছেন ওয়াসিম জাফর।যা সমাজ মাধ্যমে চর্চার নতুন উপাদান জুগিয়েছে।
চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান ৩-র সফল অবতরণের সঙ্গে সঙ্গে ইতিহাস সৃষ্টি করেছে ইসরো। চাঁদ সম্পর্কিত অজানা অনেক তথ্যই এবার উঠে আসবে। আগামী কয়েকদিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইসরোর চন্দ্রাভিযান ভারতীয় মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচিত করতে চলেছে। চাঁদ নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে ইসরোর। তবে চাঁদে ক্রিকেট? এমন কল্পনা বোধহয় অতি্ বড় মহাকাশ গবেষকও করতে পারেননি। কিন্তু এমনটাই ভেবেছেন ওয়াসিম জাফর।

চাঁদে অবতরণের পর ছবিও পাঠাতে শুরু করেছে চন্দ্রযান-৩। মহাকাশ যানটির পাঠানো চন্দ্রপৃষ্ঠের একটি ছবি দিয়ে বুদ্ধিদীপ্ত এক পোস্ট ওয়াসিম জাফর দিয়েছেন টুইটারে।জাফর একেবারে চাঁদে ক্রিকেট খেলার কথাই ভেবে ফেলেছেন। চন্দ্রপৃষ্ঠের ছবিটিকে ক্রিকেট পিচ হিসেবে কল্পনা করে সেটি স্পিন না পিচ সহায়ক হবে সে ধারণাও দিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার।
চন্দ্রপৃষ্ঠে শুধু ক্রিকেট খেলাই নয়। তিনি চাঁদের পিচ রিপোর্ট দিয়ে বেছে নিয়েছেন দলের কম্বিনেশন। সমাজ মাধ্যমে জাফর লিখেছেন, 'অবশ্যই প্রথমে ব্যাট করার মতো পিচ। আমি তিন স্পিনার ও একজন ভালো পেসারকে। সঙ্গে রাখব একজন অলরাউন্ডারকে।' জাফরের এই পোস্ট ঝড় উঠেছে। ঝড় ওঠার মতোই ছিল।
Definitely a bat first surface. I'd go with 3 spinners, one genuine seamer along with an all rounder 😛😉
— Wasim Jaffer (@WasimJaffer14) August 23, 2023
📸: Chandrayaan3 #Chandrayaan3Landing pic.twitter.com/mkmk5h9AW5
চাঁদের বুকে সফল অবতরণ ল্যান্ডার বিক্রমের। চন্দ্রাভিযানে ইতিহাস গড়েছে ভারত। চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী চতুর্থ দেশ।ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেছে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার। ৭০ ডিগ্রি দ্রাঘিমাংশে অবতরণ করানো হয়েছে এই মহাকাশযানকে। এই এলাকাটি চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত।












Click it and Unblock the Notifications