'কোনও পেস নেই', ভুবনেশ্বরের প্রশংসা করেও তাঁর বোলিং-এ পেসের অভাব প্রকট, জানালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার
'কোনও পেস নেই', ভুবনেশ্বরের প্রশংসা করেও তাঁর বোলিং-এ পেসের অভাব প্রকট, জানালেন পাকিস্তানের কিংবদন্তি পেসার
এশিয়া কাপ ২০২২-এর শেষ দুই ম্যাচ হেরে এশিয়া কাপের বহির ফটকের সামনে দাঁড়িয়ে রয়েছে ভারত। খাতায় কলমে প্রতিযোগীতায় টিম ইন্ডিয়া এখনও টিকে থাকলেও তা শুধুই অঙ্কের হিসেব। বুধবার পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তান পরাজিত হলেই দেশে ফেরার টিকিট কনফার্ম হয়ে যাবে ভারতের। ভারতের বিরুদ্ধে শেষ দুই ওভারে জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল ২১ রান। কিন্তু ১৯তম ওভারে ভুবনেশ্বর কুমার ১৪ রান খরচ করে শেষ ওভারে ভারতের জন্য কাজটা কঠিন করে দেন। কোথায় সমস্যা হচ্ছে ভুবনেশ্বরের চিহ্নিত করলেন পাকিস্তানের কিংবদন্তি পেসার ওয়াসিম আক্রম।

ভুবির বোলিং-এ পেসেরঅভাব:
পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আক্রম বেসরকারি সম্প্রচারকারী সংস্থাটিতে বলেছেন, "ভুবি এক জন ভাল বোলার। আমি ভুল ভাবে নেবেন না কিন্তু কোনও পেস ছিল না। টি-২০ ক্রিকেটে যখন আপনার কাছে পেস নেই, বিশেষ করে এই ধরনের পিচে, তখন ও এক জন মিডিয়াম পেসার হয়তো তার থেকে একটু বেশি। ১৪০ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করতে পারার মতো বোলার লাগবে স্কোয়াডে। ও দলে ফিরলে শেষের ওভারগুলোতে বোলিং করতে পারার মতো দু'জন থাকবে আপনার হাতে। নিয়মিত বোলার লাগবে যে ডেথ ওভারে বোলিং করতে পারবে। আপনি যদি চাপ নিতে অভ্যস্ত না হয়ে থাকেন তা হলে (এই পরিস্থিতিতে) বোলিং করাটা কঠিন।"

পাকিস্তান এবং শ্রীলঙ্কার বিরুদ্ধে ব্যর্থ ভুবির বোলিং:
এশিয়া কাপের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে চার উইকেট পেলেও সুপার ফোরে ভারতের দুই ম্যাচে ভুবনেশ্বর কুমারকে চেনা ছন্দে পাওয়া যায়নি। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৪ ওভারে ৩০ রান তিনি খরচ করেন। পাকিস্তানের বিরুদ্ধে এক উইকেট পেতে খরচ করেন ৪ ওভারে ৪০ রান।

অর্শদীপ সিং-এ মুগ্ধ করেছেনআক্রমকে:
তরুণ ভারতীয় পেসার অর্শদীপ সিং-এর পারফরম্যান্স মুদ্ধ করেছে সুইংয়ের সুলতান'কে। তিনি বলেছেন, "এই তরুণ ছেলেটির মধ্যে প্রতিভা রয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে চাপের মধ্যে যে ভাবে ও বোলিং করেছে। ও একটা ক্যা ড্রপ করেছে। আমরা প্রত্যেকেই নক আউট পরিস্থিতিতে চাপের মুহূর্তে ক্যাচ ফেলি। এটাই পৃথিবীর শেষ প্রান্ত নয়। ও আগামী দিনে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ।"

অর্শদীপের পাশে দাঁড়িয়েছেন সুনীল গাভাসকরও:
তরুণ পেসার অর্শদীপ সিং-এর চাপের মুহূর্তে একটা ক্যাচ ড্রপ করা নিয়ে যখন তাঁকে নিয়ে ট্রোল হচ্ছে তখন প্রতিভাবান বাম হাতি পেসারের পাশে দাঁড়িয়েছেন সুনীল গাভাসকর। কিংবদন্তি ক্রিকেটার জানিয়ছেন, সেই সকল মানুষদের মতামতকে এড়িয়ে যেতে যাঁরা নিজেদের পরিচয় গোপন করে মুখ লুকিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রোল করে।












Click it and Unblock the Notifications