আক্রমের হাতে শান দিয়ে নিচ্ছেন বিস্ময় বালক,কী বলছেন সুইং সুলতান

ওয়াসিম আক্রম বিস্ময় শিশুকে ট্রেনিং করেছেন, পাকিস্তানি ক্রিকেটার টুইট করলেন।

দিন কয়েক আগেই এক পাকিস্তানি বিস্ময় বালকের ভিডিও ভাইরাল হয়েছিল। ওয়াসিম আক্রম নিজে সেই ছেলেটিকে খোঁজার কথা বলেছিলেন। এবার সেই বালককে নিজেই ট্রেনিং দিচ্ছেন তিনি।

আক্রমের হাতে শান দিয়ে নিচ্ছেন বিস্ময় বালক

এই খুদে বোলারের নাম হাসান আখতার। ভিডিওতে তাকে বেশ কয়েকটি সুইং মেশানো বল একেবারে নিখুঁত নিশানায় ফেলতে দেখা যায়। অনেকেই হাসানের সঙ্গে পাকিস্তানের কিংবদন্তী বোলার ওয়াসিম আক্রমের মিল খুঁজে পান। হাসানের বোলিং মুগ্ধ করে সুইং সুলতান আক্রমকে।

I just recieved this video and don’t know about this brilliant kid, want to know your thoughts abt this terrific bowling. @wasimakramlive @shoaib100mph @iramizraja @SAfridiOfficial pic.twitter.com/8JPRQNHlfj
— Faizan Ramzan (@faizanramzank) February 27, 2018

সংবাদমাধ্যম তার সঙ্গে কথা বলার সময় হাসান জানায়, ওয়াসিম আক্রমই তার আদর্শ। আর সেই আক্রমই যদি তাকে কোচিং করান, তাহলে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করবে সে।
ছোট্ট হাসানের সেই ইচ্ছাপূরণও হয়ে গেল। আক্রাম হাসানকে নিজে হাতে বোলিংয়ের পাঠ দিলেন। হাসনকে কোচিং করিয়ে দারুণ খুশি আক্রম। সাড়ে ছয় বছরের বাচ্চা। বোলিং সম্পর্কে তার ধারনা অবাক করে দিয়েছে খোদ আক্রমকে। হাসানকে কোচিংয়ের ছবি আক্রম তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন।

Really enjoyed myself spending quality time with Hasan, young sensation from Chichawatni . Unbelievable skills at his age remember that he is only six and a half. #brightfuture pic.twitter.com/MDqYS3NJUZ
— Wasim Akram (@wasimakramlive) March 26, 2018

আক্রম লিখেছেন, 'পঞ্জাবের চিচাওয়াতনির ছোট্ট ছেলে হাসানের সঙ্গে দারুণ সময় কাটল। খুব উপভোগ করেছি। এই বয়সেই বোলিংয়ে এতটা দক্ষতা, অবিশ্বাস্য ব্যাপার'।

Explaining the importance of front arm. He was all ears 👂 he already knows how to grip the ball for out swing and in swing. Unreal. pic.twitter.com/SUZ4KVcEiA
— Wasim Akram (@wasimakramlive) March 26, 2018

অন্য একটি ছবি শেয়ার করে আক্রম জানিয়েছেন, 'ওকে সামনের হাতের গুরুত্ব বোঝাচ্ছি। ও মন দিয়ে সব শুনেছে। আউট ও ইন স্যুইংয়ের জন্য কীভাবে বল গ্রিপ করতে হয়, তা ও জানে। আশ্চর্য ব্যাপার। ওর উজ্জ্বল সম্ভাবনা রয়েছে'।

আক্রম বিশ্বসেরা জোরে বোলার, তাঁকে সুইংয়ের কিং বলে দুনিয়া। তাঁর হাতে এই প্রতিভা বহুদূরে যাওয়ার উজ্জ্বল সম্ভবনা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
• Block for 8 hours
• Block for 12 hours
• Block for 24 hours
• Don't block
Gender
Select your Gender
• Male
• Female
• Others
Age
Select your Age Range
• Under 18
• 18 to 25
• 26 to 35
• 36 to 45
• 45 to 55
• 55+