ওডিআই ক্রিকেট বন্ধের পক্ষে সওয়াল করলেন ওয়াসিম আক্রম
ওডিআই ক্রিকেট বন্ধের পক্ষে সওয়াল করলেন ওয়াসিম আক্রম
চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হোক ওডিআই ক্রিকেট, এমনটাই দাবি তুললেন পাকিস্তান কিংবদন্তি ওয়াসিম আক্রম। ক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরা পেসার ওয়াসিম আক্রম মনে করেন আধুনিক সময়ে অপ্রয়োজনীয় হয়ে পড়েছে এক দিনের ক্রিকেট। ক্রিকেটের এবং ক্রিকেটারদের ভালর জন্যই এই ফরম্যাট তুলে দেওয়া উচিৎ বলে মনে করেন ওয়াসিম আক্রম।

একদিনের ক্রিকেট থেকে বেন স্টোকসের আকস্মিক অবসর গ্রহণের পরই আক্রমের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের অনেকের মতেই ৫০ ওভারের ক্রিকেটে খেলার বিষয়ে আগ্রহ হারিয়েছেন আধুনিক প্রজন্মের ক্রিকেটাররা। টি-২০ ক্রিকেটের কারণে গুরুত্বহীন হয়ে পড়েছে ওডিআই ক্রিকেট।
আক্রম মনে করেন, একদিনের আন্তর্জাতিক ক্রিকেটকে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে আসলে। ওডিআই ক্রিকেট সারা দিনের বিষয় এতে বেশি ক্লান্তি বোধ করেন ক্রিকেটাররা। ভনি অ্যান্ড টাফার্স ক্রিকেট ক্লাবের পোডকাস্টে কিংবদন্তি পাক তারকা বলেছেন, "আমার মনে হয় (ওডিআই ক্রিকেটকে বন্ধ করে দেওয়া উচিৎ)। ইংল্যান্ডে আপনি গোটা মাঠ ভর্তি দেখবেন।
ভারত, পাকিস্তান, বিশেষ করে শ্রীলঙ্কা, বাংলাদেশ দক্ষিণ আফ্রিকায় এক দিনের ক্রিকেটে আপনি স্টেডিয়াম ভরাতে পারবেন না। করতে হয় তাই এটা করছে। বয়ে নিয়ে যাচ্ছে এরা (আইসিসি) এই ফরম্যাটকে। প্রথম ১০ ওভার ধরে খেলো। তার পরে ৪০ ওভারে ২০০-২২০। তার পরে শেষ ওভারে ১০০ রান যোগ করা। পুরো ব্যাপারটাই খুব যান্ত্রিক।"
স্টোকসের অবসরের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে আক্রম বলেছেন, "একদিনের ক্রিকেট থেকে ওর (বেন স্টোকস) অবসরগ্রহণ দুঃখজনক কিন্তু আমি ওর সঙ্গে সহমত।" ১৯৯২ বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের অন্যতম সদস্য জানিয়েছেন, ৫০ ওভার ক্রিকেটের কোনও ভবিষ্যৎ নেই টি-২০-এর সামনে।
তিনি বলেছেন, "এক জন ক্রিকেটারের জন্য অনেকটা কষ্টকর সারা দিন ধরে খেলা। টি-২০'র পর ওডিআই ক্রিকেট সার দেখে সারা দিনের খেলা লাগে। তাই ক্রিকেটাররা ছোট ফরম্যাটের ক্রিকেটে ফোকাস করছে এবং অবশ্যই টেস্ট ক্রিকেটে। এক জন ক্রিকেটারের মান নির্বণয় নয় টেস্ট ক্রিকেটের মধ্যেই।
টেস্ট ম্যাচই আসল ক্রিকেট। কারণ ক্রিকেটের মূল লড়াইটা টেস্ট ক্রিকেটেই। মজার জন্য একদিনের ক্রিকেট কিন্তু এই ফরম্যাটই এক ক্রিকেটারকে পরিচিতি দেয়।"












Click it and Unblock the Notifications