কন্যার মৃত্যুর পরেও বিশ্বকাপের ব্যর্থতায় জুটেছিল প্রবল সমালোচনা, ফিনিশার আসিফ জবাব দিচ্ছেন টি ২০ বিশ্বকাপে

পাকিস্তান, অওর কোই হুকুম! ১৯তম ওভারে চার ছক্কা হাঁকিয়ে পাকিস্তানকে আফগানিস্তানের বিরুদ্ধে জয় এনে দিয়ে এ কথাই বললেন আসিফ আলি। যাঁর টি ২০ বিশ্বকাপের দলে থাকা নিয়েও অনেকেই সমালোচনা করেছিলেন। কিন্তু আসিফ আলি জবাব দিলেন মাঠেই। আর তার জেরে খোদ ওয়াসিম আক্রম তাঁকে সেরা ফিনিশারের তকমা দিয়েছেন।

দুঃসময় কাটিয়ে

আসিফ আলির ক্রিকেট কেরিয়ারের পথ মোটেই মসৃণ ছিল না। ২০১৯ সালে পাকিস্তানের ইংল্যান্ড সফরে দুটি অর্ধশতরান তাঁকে বিশ্বকাপের দলে সুযোগ করে দিয়েছিল। কিন্তু সেই সিরিজ চলাকালীন বছর দেড়েকের কন্যাসন্তানের মৃত্যুর খবর পান আসিফ। স্টেজ ফোর ক্যান্সারে আক্রান্ত কন্যার চিকিৎসা চলছিল মার্কিন যুক্তরাষ্ট্রে। আসিফের কন্যার চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছিলেন তৎকালীন ইসলামাবাদ ইউনাইটেড কোচ, বছর খানেক আগে প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডিন জোন্স। একদিকে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া, অন্যদিকে কন্যার প্রয়াণের খবর। দেশে ফিরে কন্যার শেষকৃত্যে যোগ দিয়ে আসিফ আলি ফের ইংল্যান্ডে ফিরে বিশ্বকাপে নামেন। ইংল্যান্ডের বিরুদ্ধে ১৪ ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫ রান করেছিলেন। ব্যর্থতার জন্য প্রবলভাবে সমালোচিত হয়েছিলেন। অনেকেই বলেছিলেন, আসিফের ব্যাটিং টেকনিক ত্রুটিপূর্ণ। প্রায় দুই বছর বাদে, গত এপ্রিলে দক্ষিণ আফ্রিকা সফরে একদিনের সিরিজে দুটি ম্যাচে ২ ও ১৯ রান করে আউট হন। ২০১৯ সালের নভেম্বরের পর ফের গত ফেব্রুয়ারিতে পাকিস্তানের টি ২০ দলে ডাক পান। তবে টি ২০ বিশ্বকাপের আগে শেষ পাঁচটি ম্যাচে তিনটি ইনিংসে তিনি ব্যাট করেছিলেন তাতে রান ছিল যথাক্রমে ৭, ৫ ও ১।

সমালোচিত নানাভাবে

সমালোচিত নানাভাবে

টি ২০ বিশ্বকাপের দলে আসিফকে দেখে অনেকেই নাক কুঁচকেছিলেন। যদিও নিউজিল্যান্ড ও আফগানিস্তান ম্যাচে তাঁর ম্যাচ-জেতানো ইনিংস আপাতত সমর্থকদের মুখ বন্ধ রেখেছে। বাবর আজম বলেছেন, আসিফের বড় শট খেলার দক্ষতার সঙ্গে ওয়াকিবহাল থাকায় তাঁর উপর ভরসা ছিল। পাকিস্তান সুপার লিগেও অনেক ঝোড়ো ইনিংস খেলে ম্যাচ জিতিয়েছেন আসিফ আলি। তিনি নিজে কী বলছেন? ম্যাচের সেরা হয়ে আসিফ বলেন, পরিসংখ্যান দেখে অনেকে বলে থাকেন তিন ইনিংসে তুমি তো ১০ রান করেছো। অথচ তাঁরা এটা দেখেন না শেষ ওভারে হয়তো ২-৩ বলের বেশি খেলতেই পারিনি। আমাকে অনেক বিদ্রুপ করা হয়েছে, সমালোচনার মুখে পড়েছি। কিন্তু সে সবকে পাত্তা দিইনি। আমি এমনিতেই সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকি।

জবাব দিলেন আসিফ

জবাব দিলেন আসিফ

আসিফ আলিকে সোশ্যাল মিডিয়ায় এতদিন যাঁরা নানা মিম তৈরি করে সমালোচনা করতেন, তাঁরাই এখন ক্ষমা প্রার্থনা করছেন। কেউ আবার ক্ষমা চাওয়ার ফর্ম আপলোড করছেন সোশ্যাল মিডিয়ায়। ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে অপরাজিত ৪১ রান করেছিলেন। সেটাই এখনও অবধি টি ২০-তে সর্বাধিক রান। আসিফের কথায়, জিম্বাবোয়ে ও দক্ষিণ আফ্রিকা সিরিজে আমি ছয়ে ব্যাট করেছি। এটা কঠিন পজিশন। ভালো না করলেই শুধু রান দেখে বাদ দেওয়ার পরিস্থিতি তৈরি হয়ে থাকে, খতিয়ে দেখা হয় না কী পরিস্থিতিতে ব্যাটিং করতে হয়েছে বা মিডল অর্ডারে চ্যালেঞ্জ সামলাতে হয়েছে। আমি অনেকবারই দল থেকে বাদ পড়েছি। দল যখন প্রয়োজন মনে করেছে ডেকেছে। আমি নিজের কাজেই ফোকাসড থাকি। বিশ্বের বিভিন্ন প্রান্তের লিগে এবং পাকিস্তানের ঘরোয়া টুর্নামেন্টে খেলেছি। নিজের পারফরম্যান্স নিয়ে আমি সন্তুষ্ট ছিলাম এবং ভালো কিছু যে করতে পারি সেই বিশ্বাস নিয়েই এগিয়েছি।

বিশ্ব ক্রিকেট মজে পাক ফিনিশারে

বিশ্ব ক্রিকেট মজে পাক ফিনিশারে

এরই মধ্যে নিজেকে কঠোর পরিশ্রমের মাধ্যমে ফিনিশার হিসেবে তৈরি করেছেন আসিফ। তিনি বলেন, আগে নেটে গিয়ে ব্যাট করতাম। কিন্তু পরে কোচেদের অনুরোধ করি আমাকে এমনভাবে তৈরি করার জন্য যাতে শেষের ৫-৬ ওভারের উপযুক্ত ব্যাটিং করতে পারি। কয়েকটি সিরিজে খারাপ খেলায় দলে ফেরার অনেক লড়াই করতে হয়েছে। কিন্তু সেই কঠোর পরিশ্রমের সুফলই এখন সকলে দেখতে পারছেন। তাঁর ব্যাটিংয়ে উন্নতির পিছনে প্রাক্তন পাক অধিনায়ক তথা কোচ মিসবা উল হকের যে অনেকটাই ভূমিকা রয়েছে সে কথা জানাতে ভোলেননি আসিফ আলি। ইসলামাবাদ ইউনাইটেডকে ২০১৮ সালে পিএসএল জেতানোর পিছনে ভূমিকা ছিল আসিফের। সেই দলের প্রতিও কৃতজ্ঞতা জানিয়েছেন পাকিস্তানের নয়া তারকা। যে পাওয়ার-হিটারকে বুম বুম আসিফ আলি বলেছেন শাহিদ আফ্রিদি। টি ২০ আন্তর্জাতিকে আসিফের চারের সংখ্যা ১৬, ছয় ২৬টি। টি ২০ ক্রিকেটে আসিফ ২৪৫টি ছক্কা মেরেছেন, চার মেরেছেন ২৬৯টি। টি ২০ বিশ্বকাপে ক্রিকেটপ্রেমীরা মজে তাঁর ক্লিন বিগ হিটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+