জিম্বাবোয়ে সফরের আগে ফের চোট পেয়ে ভারতের অস্বস্তি বাড়ালেন ওয়াশিংটন সুন্দর

ওয়াশিংটন সুন্দর চোটের কারণে খেলতে পারেননি গত টি ২০ বিশ্বকাপে। মাঝেমধ্যেই গুরুত্বপূর্ণ সিরিজের আগে দেখা যায় সুন্দর দুর্ভাগ্যজনকভাবে চোটের কবলে পড়েন। ব্যতিক্রম হলো না ভারতের জিম্বাবোয়ে সফরের আগেও। গতকাল রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতে গিয়ে কাঁধের চোট পেয়ে মাঠ ছাড়তে হলো সুন্দরকে। যে দৃশ্য নিশ্চিতভাবেই ভারতীয় শিবিরের অস্বস্তি বাড়াল।

সুন্দরের চোট

সুন্দরের চোট

ল্যাঙ্কাশায়ারের খেলা চলছিল ওরচেস্টারশায়ারের বিরুদ্ধে। ফিল্ডিং করতে গিয়ে বাঁ কাঁধে চোট পান ওয়াশিংটন সুন্দর। এরপর মাঠেই শুশ্রূষা চলে। তবে শেষ অবধি খেলা চালিয়ে যেতে পারেননি। ল্যাঙ্কাশায়ারের তরফে পরে সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দিয়ে জানানো হয়, ফিল্ডিং করার পর সজোরে পড়ে যান সুন্দর। তার আগে অবধি তিনি ৮ ওভারে ২৭ রান দেন, কোনও উইকেট পাননি। মাঠে প্রাথমিক শুশ্রূষার পর তিনি মাঠের বাইরে গিয়েছেন।

জিম্বাবোয়ে সফরের আগে চিন্তা

ওয়াশিংটন সুন্দরের চোট ভারতীয় দলের পক্ষে চিন্তার। কেন না, জিম্বাবোয়ে সফরে তিন ম্যাচের একদিনের সিরিজের জন্য যে দল পাঠানো হচ্ছে তাতে কুলদীপ যাদব, অক্ষর প্যাটেলের সঙ্গে সুন্দরও রয়েছেন। অলরাউন্ডার হিসেবে সুন্দরের দক্ষতা নিয়ে প্রশ্ন না থাকলেও গুরুত্বপূর্ণ সময়ে চোট লাগাই সুন্দরের কেরিয়ারে বারবার প্রতিবন্ধকতার কারণ হয়ে দাঁড়াচ্ছে। ফিটনেসজনিত কারণে গত ফেব্রুয়ারির পর দেশের হয়ে আর খেলার সুযোগ পাননি সুন্দর। ফেব্রুয়ারিতে শেষবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক খেলেছেন। গত আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ৯টি ম্যাচ খেলার পর হাতে চোট পেয়ে ছিটকে যান টুর্নামেন্ট থেকে।

সাম্প্রতিক ফর্ম

ন্যাশনাল ক্রিকেট আকাদেমিতে রিহ্যাব সেরে ওয়াশিংটন সুন্দর কাউন্টিতে খেলতে যান। ল্যাঙ্কাশায়ারের হয়ে কাউন্টি ডিভিশন ওয়ানে ২টি প্রথম শ্রেণির ম্য়াচে আটটি উইকেট পেয়েছেন সুন্দর। এ ছাড়া রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপে তিনটি ম্যাচ খেলেন। ইয়র্কশায়ারের বিরুদ্ধে ব্যাট হাতে ৩০ রানে অপরাজিত থাকার পর বল হাতে ৩৫ রানের বিনিময়ে ১ উইকেট নেন। ডার্বিশায়ারের বিরুদ্ধে শূন্য রানে আউট হন, তবে ২টি উইকেট নেন ৪৩ রানের বিনিময়ে। তাঁর চোট কতটা গুরুতর সে সম্পর্কে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। ১৮, ২০ ও ২২ অগাস্ট জিম্বাবোয়ে সফরে ভারতের তিনটি একদিনের আন্তর্জাতিক রয়েছে।

এশিয়া কাপের আগে

এশিয়া কাপের আগে

এদিকে, ভারতীয় দল এশিয়া কাপ খেলতে ২০ অগাস্ট দুবাই পৌঁছে যাবে বলে জানা যাচ্ছে। তার আগে ১৮ অগাস্ট এনসিএতে একত্রিত হবেন দলের সকলে। সেখানে নিয়ম মেনে হবে ফিটনেস টেস্ট।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+