India vs Bangladesh: পদক অধরা পাণ্ডিয়ার, টি২০ সিরিজে সেরা ফিল্ডারের পুরস্কার জিতলেন কে?

বিগত এক বছর ধরেই সেরা ফিল্ডারের পুরস্কার চালু করেছে বিসিসিআই। এই প্রথার ব্যতিক্রম হল না বাংলাদেশের বিরুদ্ধে টি২০ সিরিজের পরও। গোয়ালিয়র থেকে হায়দরাবাদ ভারতীয় দলের ক্রিকেটাররা ব্যাটিং বোলিংয়ের পাশাপাশি দুরন্ত ফিল্ডিং নিয়েছেন। গুরুত্বপূর্ণ সময়ে কঠিন ক্যাচ নিয়ে ম্যাচের মোড় ঘুড়িয়ে দিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা।

প্রতিটি সিরিজের পরই ভারতীয় দলের কোন ফিল্ডার সোনার পদক পাচ্ছেন তা নিয়ে চর্চা থাকে তুঙ্গে। দলের ফিল্ডিংয়ের মান বাড়াতেই নয়া এই উদ্যোগ চালু করেছে বিসিসিআই। টি২০ সিরিজের সেরা ফিল্ডারের লড়াইয়ে ছিলেন কোনও ক্রিকেটাররা? কে পেলেন সোনার পদক? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

India vs Bangladesh

বিসিসিআইয়ের প্রকাশিত ভিডিও-তে দেখা গিয়েছে টি দিলীাপ বলছেন, 'গোটা সিরিজে যেভাবে ভারতীয় ফিল্ডাররা ফিল্ডিং করেছেন তা এক কথায় অনবদ্য। আমরা দল হিসেবে এই সিরিজটা খেলেছি। এক শতাংশ সুযোগ পেলেও সেটা কাজে লাগানো চেষ্টা করেছি, এটা আমাদের শক্তি ও গভীরতাকে প্রমাণ করে।'

গম্ভীরকে পাশে নিয়ে টি দিলীপ এই সিরিজে সেরা ফিল্ডারদের মনোনয়নগুলি পেশ করেন। ফিল্ডিং কোচ প্রথমেই উল্লেখ করেন হার্দিক পাণ্ডিয়ার কথা। একইসঙ্গে টি দিলীপ বলেন, 'আমি দ্বিতীয় নামটা যার বলব সে ১শতাংশ সুযোগকে দারুনভাবে কাজে লাগিয়েছে। দারুন ফিল্ডিং করে রান বাঁচিয়েছেন, ভালো ক্যাচ নিয়েছেন। তিনি রিয়ান পরাগ। আমার তালিকায় দ্বিতীয় নাম যে দিল্লিতে বাউন্ডারি লাইনে দাঁড়িয়ে ধারবাহিকভাবে রান বাঁচিয়েছেন। বিভিন্ন জায়গায় সঠিক সময়ে পৌঁছেছে। তাঁর নাম ওয়াশিংটন সুন্দর।'

একইসঙ্গে টি দি‌লীপ বলেন, 'এবার প্রত্যেকেই ভালো ফিল্ডিং করেছে, কিন্তু একজনই কিছুটা ব্যতিক্রমী। সে যখনই আমাদের দলে আসে অনেকটা উন্নতি করে, তাঁর নাম ওয়াশিংটন সুন্দর। সেই এই সিরিজে সেরা ফি‌ল্ডার।' ওয়াশিনটনকে পদক তুলে দেন জীতেশ শর্মা।

ওয়াশিংটন সুন্দর বলেন, আমি যখনই মাঠে থাকি তখনই শতভাগ দেওয়ার চেষ্টা করি। সবাই মাঠে অবদান রাখতে পারে, পরিস্থিতি যাই হোক না কেন। এর জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ, টি দিলীপ স্যার এবং সমস্ত সাপোর্ট স্টাফদের কাছে।

India vs Bangladesh: গম্ভীরের কোন মন্ত্রে এল সাফল্য? সিরিজ জয়ের পর সাজঘরের গোপন কথা ফাঁস সূর্যের
একদিনের বিশ্বকাপের সময় থেকেই সেরা ফিল্ডারের পুরস্কার চালু করে টিম ইন্ডিয়া। প্রতিটি ম্যাচ শেষে সাজঘরে ঘোষণা করা হত সেরা ফিল্ডারের নাম। তাঁকে দলের পক্ষ থেকে সোনার পজক দেওয়া হত। বিশ্বকাপের পরও সেই ধারা অব্যাহত থেকেছে। তবে এখন প্রতিটি ম্যাচের পর নয়। সেরা ফিল্ডারের পুরস্কার দেওয়া হয় সিরিজ শেষের পর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+