নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের আগে ধাক্কা খেল ভারত, ছিটকে গেলেন নির্ভরযোগ্য তারকা

ভারতীয় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি২০ সিরিজ থেকে ছিটকে গেলেন। ২১ জানুয়ারি শুরু হয়ে এই সিরিজ চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।

দুই দলের কাছেই এই সিরিজ ৭ ফেব্রুয়ারি শুরু হতে চলা টি২০ বিশ্বকাপের প্রস্তুতি। গত সপ্তাহে ভদোদরায় নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ান ডেতে পাওয়া সাইড স্ট্রেন থেকে সেরে উঠছেন সুন্দর।

বিসিসিআই চোটটিকে "তাঁর বাঁ পাঁজরের নীচের অংশে তীব্র অস্বস্তি" হিসেবে বর্ণনা করেছে। এ চোট তাঁর বিশ্বকাপ অংশগ্রহণে প্রভাব ফেলবে কিনা, তা এখনও অনিশ্চিত। ভারত ৭ ফেব্রুয়ারি মুম্বইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবে। ওয়ান ডে সিরিজের জন্য ওয়াশিংটনের বদলে দিল্লির আয়ুষ বাদোনিকে নেওয়া হলেও তাঁকে টি২০ সিরিজের দলেও নেওয়া হবে কিনা তা নিশ্চিত নয়।

ওয়াশিংটনের অনুপস্থিতিতে ভারত অবশ্য খুব বড় সমস্যায় পড়বে না। কারণ দলে একাধিক অলরাউন্ডার রয়েছেন। হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল (টি২০ বিশ্বকাপ ও টি২০ সিরিজে সহ-অধিনায়ক), অভিষেক শর্মা এবং শিবম দুবে ব্যাটে-বলে অবদান রাখতে পারেন। তিলক ভার্মা কুঁচকির অস্ত্রোপচারের কারণে প্রথম তিনটি টি২০ জন্য উপলব্ধ নন।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), তিলক ভার্মা (প্রথম তিন ম্যাচের জন্য অনুপলব্ধ), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জসপ্রীত বুমরাহ, হর্ষিত রানা, অর্শদীপ সিং, কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, ওয়াশিংটন সুন্দর এবং ঈশান কিষাণ (উইকেটরক্ষক)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+