হিন্দুদের সামানে নমাজ স্পেশাল' মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস

হিন্দুদের সামানে নমাজ স্পেশাল' মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস

ক্রিকেট আর ধর্ম সম্পূর্ণ আলাদা বিষয়, তবে মাঝেমাঝে ক্রিকেটের ধর্ম খুঁজে পান কিছু কিংবদন্তী ক্রিকেটার! সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ভারত-পাক টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচটি নিজেদের ঝুলিতে পুরেছে ভারত৷ আর তারপরই সে দেশের কিংবদন্তী ক্রিকেটার ওয়াকার ইউনিস ধর্ম নিয়ে একটি বিতর্কিত মন্তব্য করে বসেন৷ এবার তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার।

হিন্দুদের সামানে নমাজ স্পেশাল মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন ওয়াকার ইউনিস

বুধবার টুইট করে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন ওয়াকার। টুইটারে তিনি লিখেছেন, এই মুহূর্তের উত্তাপে, আমি এমন কিছু বলেছি যা আমি বলতে চাইনি যা অনেকের অনুভূতিতে আঘাত করেছে। আমি এর জন্য ক্ষমাপ্রার্থী, এরকম মন্তব্য আমার মোটেও উদ্দেশ্য ছিল না। এটি সত্যিই ভুল। খেলাধুলা মানুষকে একত্রিত করে। জাতি, বর্ণ বা ধর্ম নির্বিশেষে বিভাজন করে না৷

তবে এর আগে ইউনিসের মন্তব্যের জন্য ভারতীয় ক্রীড়া ধারাভাষ্যকার হর্ষ ভোগলের ইউনিসের সমালোচনা করেছেন। ইউনিসের বিবৃতিটিকে 'বিপজ্জনক' বলে অভিহিত করেছেন এই ভারতীয় ক্রিকেট ধারাভাষ্যকার। তিনি বলেন যে ক্রিকেট বিশ্বকে ঐক্যবদ্ধ হতে হবে এবং ধর্মে বিভক্ত হওয়া চলবে না। ভোগলে আরও বলেন, ওয়াকার ইউনিসের উচ্চতার একজন ব্যক্তি যখন বলেন, রিজওয়ানকে হিন্দুদের সামনে নামাজ পড়তে দেখা তার কাছে খুব স্পেশাল মুহূর্ত ছিল। তখন অবশ্যই এটি আমার শোনা সবচেয়ে হতাশাজনক বিষয়গুলির মধ্যে একটি। আমরা অনেকেই এই ধরনের জিনিসগুলিকে খেলাধুলোর মধ্যে ব্যবহার করা থেকে বিরত রাখতে চাই৷

ভোগলে আরও বলেন, ক্রিকেটাররা আমাদের খেলার দূত হিসেবে একটু বেশি দায়িত্বশীল হবেন এটায় আমরা আশা করি। আমার মনে হয় এই ধরণের বক্তব্যের জন্য ওয়াকারের ক্ষমা চাওয়া উচিৎ। আমাদের ক্রিকেট বিশ্বকে ঐক্যবদ্ধ করতে হবে, ধর্মের ভিত্তিতে বিভক্ত হওয়া চলবে না৷

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+