কানপুর টেস্টে চাপ সামলে ভারতের পরিত্রাতা ঋদ্ধিমান সাহা, লড়াইয়ের প্রশংসায় লক্ষ্মণ-রাঠোর

কানপুর টেস্টের চতুর্থ দিনে ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল ভারত। ৫১ রানের মধ্যে পড়েছিল পাঁচ উইকেট। এরপর অবস্থা সামাল দেন রবিচন্দ্রন অশ্বিন ও শ্রেয়স আইয়ার। তবে এদিনের গ্রিন পার্ক মনে রাখবে ঋদ্ধিমান সাহার অনবদ্য লড়াই। প্রথমে শ্রেয়স আইয়ারের সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ, পরে অক্ষর প্যাটেলকে নিয়ে অবিচ্ছদ্য জুটি বেঁধে দেখিয়ে দিলেন কেন ভারতীয় টেস্ট দলে এখনও তাঁর প্রয়োজন রয়েছে।

কানপুর টেস্টে চাপ সামলে ভারতের পরিত্রাতা ঋদ্ধিমান সাহা, লড়াইকে কুর্নিশ লক্ষ্মণের

শ্রেয়স আইয়ার ও রবিচন্দ্রন অশ্বিনের জুটিতে ওঠে ৫২ রান। ১০৩ রানের মাথায় রবিচন্দ্রন অশ্বিন আউট হলে আট নম্বরে ব্যাট করতে নামেন ঋদ্ধিমান সাহা। ঘাড়ের চোটের কারণে তিনি গতকাল উইকেটকিপিং করতে পারেননি। শ্রীকার ভরত ভালো কিপিং করায় অনেকে এমন আশঙ্কাও করছিলেন ঋদ্ধি শেষ টেস্ট খেলে ফেললেন কানপুরেই! কিন্তু ঋদ্ধিমান সাহার প্রয়োজনীয়তা যে ফুরোয়নি তার প্রমাণ রাখলেন ভারতীয় ক্রিকেটের সুপারম্যান। শ্রেয়স আইয়ার ও ঋদ্ধিমান সাহার জুটিতে উঠল ৬৪ রান। ৬০.২ ওভারে শ্রেয়স ব্যক্তিগত ৬৫ রানে আউট হলে ভারতের স্কোর দাঁড়ায় ৭ উইকেটে ১৬৭। এরপর ভারতের দ্বিতীয় ইনিংসের সর্বাধিক পার্টনারশিপ ঋদ্ধি গড়লেন অক্ষর প্যাটেলকে নিয়ে। অবিচ্ছেদ্য অষ্টম উইকেট জুটিতে ৬৭ রান এল ২০.৪ ওভারে। ভারত ৮১ ওভারে ৭ উইকেটে ২৩৪ রানে ইনিংস ডিক্লেয়ার করে। ঋদ্ধিমানের লড়াই নিরাপদ জায়গায় পৌঁছে দেয় অজিঙ্ক রাহানের দলকে।

কানপুর টেস্টে চাপ সামলে ভারতের পরিত্রাতা ঋদ্ধিমান সাহা, লড়াইকে কুর্নিশ লক্ষ্মণের

তিনটি চার ও একটি ছক্কার সাহায্যে ১১৫ বলে কেরিয়ারের ষষ্ঠ টেস্ট অর্ধশতরান পূর্ণ করেন ঋদ্ধিমান সাহা। এদিন ১২৬ বলে ৬১ রান করে অপরাজিত থাকলেন। চারটি চার ও একটি ছয় মেরেছেন। অক্ষর প্যাটেল ৬৭ বলে ২৮ রান করে অপরাজিত থাকেন। ২০১৭ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে কলম্বো টেস্টের পর ফের টেস্ট অর্ধশতরান পেলেন ঋদ্ধিমান। মাঝে খেলেছেন ১৪টি ইনিংস। ঋষভ পন্থ দলে এলে ঋদ্ধি বাদ পড়বেন ধরে নিলেও কানপুর টেস্টে ভারত জিতলে বা ম্যাচ বাঁচাতে পারলে বা হেরে গেলেও স্মরণীয় হয়ে থাকবে ঋদ্ধিমান সাহার লড়াই। গ্রিন পার্কের উইকেটে শেষ দিন টেস্ট জিততে ভারতের দরকার ৯ উইকেট, নিউজিল্যান্ডের চাই ২৮০।

কানপুর টেস্টে চাপ সামলে ভারতের পরিত্রাতা ঋদ্ধিমান সাহা, লড়াইকে কুর্নিশ লক্ষ্মণের

একদিকে চোট, অন্যদিকে দল থেকে বাদ পড়ার আশঙ্কা। দলের ব্যাটিং বিপর্যয়ের মধ্যেই চওড়া লড়াকু ঋদ্ধির ব্যাট। তাঁর এই ইনিংসের প্রশংসা করে টুইটে আকাশ চোপড়া লেখেন, চোট নিয়ে এই লড়াই, তাও টেস্ট কেরিয়ার যখন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়ে, এক কথায় সুপার্ব এফোর্ট! সানরাইজার্স হায়দরাবাদ ও বাংলা দলে ঋদ্ধিকে খুব কাছ থেকে দেখা ভিভিএস লক্ষ্মণের কথায়, ঋদ্ধিমান সাহা আল্টিমেট ফাইটার এবং আল্টিমেট টিম ম্যান! একই কথা শোনা গিয়েছে ভারতের ব্যাটিং কোচ বিক্রম রাঠোরের গলাতেও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+