Asian Games 2023: চূড়ান্ত হয়ে গেল এশিয়াডে ভারতীয় দলের কোচের নাম, সাপোর্ট স্টাফে দুই বঙ্গ কোচ
এশিয়া কাপের পরই শুরু হবে এশিয়ান গেমস। এই টুর্নামেন্টে এবার পুরুষ এবং মহিলা উভয় দলই পাঠাচ্ছে বিসিসিআই। ইতিমধ্যেই দুটি দলও নির্বাচন হয়ে গিয়েছে। এবার চূড়ান্ত হয়ে গেল কোচ এবং সাপোর্ট স্টাফদের নামও। এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ দলের কোচের দায়িত্ব পেতে চলেছেন ভিভিএস লক্ষ্মণ।
ঋষিকেশ কানিতকারকে দেওয়া হচ্ছে মহিলা দলের অন্তবর্তীকালীন দায়িত্ব। যেহেতু মহিলা দলের কোচের পদ ফাঁকা রয়েছে, তাই কানিতকারই এশিয়ান গেসমে স্মৃতি-হরমনপ্রীতদের কোচিংয়ের দায়িত্ব সামলাবেন। পাপাপাশি তাঁর সাপোর্ট স্টাফ হিসাবে থাকবেন দুই বঙ্গ কোচ রাজীব দত্ত(বোলিং কোচ), শুভদীপ ঘোষ(ফ্লিডিং কোচ)।

জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান ভিভিএস লক্ষ্মণ এর আগেও সিনিয়র দলের হেড কোচের দায়িত্ব সামলেছেন। গত বছর আয়ারল্যান্ড সফরে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন টি-টোয়েন্টে দলের কোচ করা হয়েছিল ভিভিএসকে। এবার এশিয়াডের মতো গুরুত্বপূর্ণ ইভেন্টে কোচের হটসিটে বসতে চলেছেন লক্ষ্মণ।
আগামী ২৩ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমস। চিনের শহর হাংঝৌতে হবে এ বারের এশিয়ান গেমস। মূলত তরুণ দলই পাঠাবে ভারত। এশিয়ান গেমসের জন্য যেমন ঋতুরাজের নেতৃত্বাধীন দল তৈরি করা হয়েছে । পুরুষ দল দ্বিতীয় সারির গেলেও মহিলাদের দল পূর্ণ শক্তির নিয়ে নামবে। হরমনপ্রীত কৌরের নেতৃত্বে পূর্ণ শক্তির দল নামবে এবার এশিয়ান গেমসে।

২০২৩ সালটা ভারতীয় ক্রিকেট দলের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ব্যর্থতার পর এবার সামনে এশিয়া কাপ, এশিয়ান গেমস ও একদিনের ক্রিকেট বিশ্বকাপ রয়েছে। এই তিনটে জিততে না পারলে অনেক প্রশ্ন উঠে যাবে। একদিনের বিশ্বকাপের পরই চুক্তি শেষ হচ্ছে রাহুল দ্রাবিড়ের। ফলে এশিয়ান গেমসে সোনার পদক জিততে পারলে ভিভিএস লক্ষ্মণের কাছে বড় সুযোগ আসতে পারে।
জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান বর্তমানে ভিভিএস লক্ষ্মণ ব্যাঙ্গালোরের আলুরে তিন সপ্তাহের একটি গুরুত্বপূর্ণ ক্যাম্প নিয়ে ব্যস্ত রয়েছেন । যে শিবিরে তরুণ ক্রিকেটাররা যেমন- অভিষেক শর্মা, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, প্রভসিমরান সিং, সাই সুদর্শন, আকাশ সিং, রাজবর্ধন হাঙ্গার্গেকার এবং দিব্যাংশ সাক্সেনারা অংশ নিয়েছেন।

এশিয়ান গেমসে ছেলে ও মেয়েদের ক্রিকেট খেলা হবে টি-২০ ফর্ম্যাটে। আসলে আইসিসি ক্রম তালিকা অনুসারে বাছাই তালিকার প্রথম চারটি দল সরাসরি কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে। সুতরাং, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল জিতে ফাইনালে উঠলেই সোনা অথবা রুপোর পদক নিশ্চিত করার সুযোগ রয়েছে প্রথম চারটি দলের সামনে।
মহিলাদের ক্রিকেট ইভেন্ট শুরু হবে ১৯ সেপ্টেম্বর। ফাইনাল খেলা হবে ২৬ সেপ্টেম্বর। ছেলেদের ক্রিকেট শুরু হবে ২৮ সেপ্টেম্বর। ফাইনাল খেলা হবে ৭ অক্টোবর।












Click it and Unblock the Notifications