অন্তত ২টি আইপিএল খেলার ক্ষমতা রাখেন ধোনি, বললেন ভেরি ভেরি স্পেশাল

অন্তত ২টি আইপিএল খেলার ক্ষমতা রাখেন ধোনি, বললেন ভেরি ভেরি স্পেশাল

করোনা ভাইরাসের জেরে কার্যত বাতিল হওয়ার মুখে আইপিএল। অথচ এই টুর্নামেন্টকেই ভারতীয় দলে প্রত্যাবর্তনের সিঁড়ি বেছেছিলেন লেজেন্ড মহেন্দ্র সিং ধোনি। সেক্ষেত্রে দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ককে কি নীরবে ক্রিকেটকে বিদায় জানাতে হবে, তা নিয়ে জল্পনার মধ্যে ধোনিকে নিয়ে সরব হলেন ভারতীয় লেজেন্ড ভিভিএস লক্ষ্মণ। কী বললেন তিনি?

ধোনির শেষ ম্যাচ

ধোনির শেষ ম্যাচ

গত বছরের জুলাইতে হওয়া ৫০ ওভারের বিশ্বকাপের সেমিফাইনালে ভারতীয় দলের হয়ে শেষবার বাইশ গজে দেখা গিয়েছিল মহেন্দ্র সিং ধোনিকে। এরপরের আট মাস তিনি ক্রিকেট থেকে কার্যত সন্ন্যাস নিয়ে নিয়েছিলেন। চলতি বছরের আইপিএলে ধোনির প্রত্যাবর্তন দেখার জন্য মুখিয়ে ছিলেন ক্রিকেট প্রেমীরা।

অনুশীলন শুরু

অনুশীলন শুরু

আইপিএলে কিছু করে দেখানোর লক্ষ্যে চেন্নাই সুপার কিংসের জার্সিতে অনুশীলন শুরু করে দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি। করোনা ভাইরাসের জন্য আইপিএল স্থগিত হয়ে যাওয়ায় ধোনিকেও চেন্নাই থেকে রাঁচিতে ফিরে যেতে হয়। টুর্নামেন্ট বাতিল হয়ে গেলে এমএসের ভবিষ্যত কী হবে, তা নিয়ে চিন্তায় রয়েছেন ক্রিকেট ফ্যানরা।

কী বললেন লক্ষ্মণ

কী বললেন লক্ষ্মণ

এবারের আইপিএল না হলেও টুর্নামেন্টের আরও দুটি সংস্করণে খেলার মতো ক্ষমতা এমএস ধোনির রয়েছে বলে মনে করেন লেজেন্ড ভিভিএস লক্ষ্মণ। তাঁর কথায়, বয়স কেবলই সংখ্যা। আর ধোনি যতটা ফিট রয়েছেন, তাতে তার অসুবিধা হওয়ার কথা নয় বলেও মনে করেন ভেরি ভেরি স্পেশাল।

ধোনির আন্তর্জাতিক ভবিষ্যত

ধোনির আন্তর্জাতিক ভবিষ্যত

মহেন্দ্র সিং ধোনি কি আর ভারতীয় দলে ফিরতে পারবেন? এই প্রশ্নের উত্তরে ভিভিএস লক্ষ্মণ বলেন, সিদ্ধান্ত নির্বাচন কমিটিকে নিতে হবে। প্রয়োজনে সুনীল যোশী নেতৃত্বাধীন কমিটিকে ধোনির সঙ্গে এ ব্যাপারে কথা বলতে হবে বলে মনে করেন ভারতীয় লেজেন্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+