করোনার জেরে লকডাউনে বাংলার ক্রিকেটারদের অনলাইন ক্লাস ভিভিএস লক্ষ্মণের

করোনার জেরে লকডাউনে বাংলার ক্রিকেটার অনলাইন ক্লাস ভিভিএস লক্ষ্মণের

করোনা ভাইরাসের জেরে লকডাউনে ঘরবন্দি বাংলা দলের ক্রিকেটারদের অনলাইন ক্লাস নিলেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষ্মণ। একই সঙ্গে বাংলা ক্রিকেট দলের কোচ এবং সাপোর্ট স্টাফদের সঙ্গেও আগামী দিনের রূপরেখা নিয়ে কথা বলেছেন ভেরি ভেরি স্পেশাল।

করোনার প্রভাব

করোনার প্রভাব

বিশ্বব্যাপী ৩০ লক্ষেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লক্ষ ১০ হাজারেরও বেশি মানুষের। ভারতে মারণ ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রায় ৩০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে নশো জনের। পশ্চিমবঙ্গে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় পাঁচশো ছুঁয়ে ফেলেছে বলে খবর। মৃত্যু হয়েছে ২০ জনেরও বেশি মানুষের। অন্যদিকে দেশের দক্ষিণের রাজ্যগুলিতেও বড়সড় প্রভাব ফেলেছে করোনা ভাইরাস।

লকডাউনে আটকে ক্রিকেট

লকডাউনে আটকে ক্রিকেট

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩ মে পর্যন্ত দেশব্যাপী লকডাউনের ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। তার মেয়াদ আরও বাড়তে পারে বলে সূত্রের খবর। অন্যদিকে পশ্চিমবঙ্গে ২১ মে পর্যন্ত লকডাউন বহাল থাকবে বলে আভাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লকডাউনের মাত্রা বাড়তে পারে দেশের অন্যান্য রাজ্যেও। এই কদিন বন্ধ থাকবে ক্রিকেট সহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট।

ভিভিএস লক্ষ্মণের ক্লাস

ভিভিএস লক্ষ্মণের ক্লাস

প্রত্যেক বছরই মরশুম শেষের পর রিভিউ ক্যাম্প করে বাংলা ক্রিকেট। তাতে যোগ দেন দেশের অন্যতম সেরা টেস্ট ব্যাটসম্যান তথা বাংলা ক্রিকেট দলের ব্যাটিং পরামর্শদাতা ভিভিএস লক্ষ্মণ। মাঠে নেমে প্রত্যেক ক্রিকেটারের সঙ্গে আলাদা করে কথা বলেন ভেরি ভেরি স্পেশাল। কিন্তু করোনা ভাইরাসের জেরে এবার সেই সম্ভাবনা না থাকায় অনলাইনেই বাংলার ক্রিকেটারদের ক্লাস নিতে শুরু করেছেন ভারতীয় লেজেন্ড।

রমনের সঙ্গে কথা

সিএবি সূত্রে খবর, বাংলা সিনিয়র দলের ওপেনার অভিষেক রমনের সঙ্গে আলাদা ভাবে কথা বলেছেন ভিভিএস লক্ষ্মণ। আলোচনায় অংশ নিয়েছিলেন বাংলার কোচ অরুণলাল ও ক্রিকেট অপারেশন ম্যানেজার জয়দীপ মুখোপাধ্যায়। মাস খানেক আগে শেষ হওয়া রঞ্জি ট্রফির শুরুটা ভালো হলেও মরশুমের মাঝে অভিষেকের ব্যাটে রানের খরা কেন এবং তা কীভাবে দূর করা যায়, সে ব্যাপারে পরামর্শ দিয়েছেন লক্ষ্মণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+