শেষ বিহার নির্বাচন, তৃতীয় দফায় প্রতিবেশী রাজ্যে ভোট পড়ল কত

শেষ বিহার নির্বাচন, তৃতীয় দফায় প্রতিবেশী রাজ্যে ভোট পড়ল কত

শনিবার নির্বিঘ্নেই মিটল বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা। করোনা ভাইরাসের আবহে সব সুরক্ষাবিধি মেনে স্বতঃস্ফূর্তভাবে ভোটদান পর্বে অংশ নেন বিহারের মানুষ। সকাল থেকে প্রতি বুথেই লম্বা লাইন চোখে পড়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে ঝঞ্ঝাটহীন ভাবেই মিটেছে বিহার বিধানসভা নির্বাচন। জেনে নেওয়া যাক সে সংক্রান্ত কিছু তথ্য।

শনিবার নির্বিঘ্নেই মিটল বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফা। করোনা ভাইরাসের আবহে সব সুরক্ষাবিধি মেনে স্বতঃস্ফূর্তভাবে ভোটদান পর্বে অংশ নেন বিহারের মানুষ। সকাল থেকে প্রতি বুথেই লম্বা লাইন চোখে পড়েছে। আঁটোসাঁটো নিরাপত্তা বলয়ে ঝঞ্ঝাটহীন ভাবেই মিটেছে বিহার বিধানসভা নির্বাচন।

১) বিহারের তৃতীয় দফার বিধানসভা নির্বাচনে মোট ১০২৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হওয়ার কথা।

২) মোট ৭৮টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২.৩৫ কোটি।

৩) উত্তর বিহারের ১৬টি জেলায় শনিবার ভোটদান পর্ব শেষ হয়। সীমাঞ্চল এবং মিথিলাঞ্চল জেলায় নজর সবচেয়ে বেশি।

৪) শনিবার সকাল সাতটা থেকে ভোটদান শুরু হয়। শেষ হয় বিকেল পাঁচটায়। বিহারের মোট ৩৩৭৮২টি পোলিং স্টেশনে ভোট হয় শনিবার।

৫) নির্বাচন কমিশনের দেওয়া হিসেব অনুযায়ী করোনা ভাইরাসের আতঙ্কে দূরে সরিয়ে মোট ভোটারের ৫৬ শতাংশ বিহার বিধানসভা নির্বাচনের তৃতীয় দফায় ইভিএমে বোতাম টিপেছেন।

৬) শনিবার ভোট শান্তিপূর্ণভাবে মিটলেও পুর্নিয়ার এক বুথে জটলা সরাতে শূন্যে গুলি চালিয়েছে পুলিশ। কাটিহারের ১২টি বুথে ভোটদান বয়কট করেছেন স্থানীয় বাসিন্দারা। ওই এলাকায় দুটি লেভেল ক্রসিংয়ের দাবি রয়েছে মানুষের।

৭) বিহার বিধানসভা নির্বাচনের গত দুই দফা দ্বিমুখী হলেও তৃতীয় দফার লড়াই বহুমুখী হতে চলেছে। এডিএ, আরডেডি-র পাশাপাশি বহু স্থানীয় দল লড়াই করছে।

৮) সকালে বিহারের সকল ভোটারদের শান্তিতে এবং নির্বিঘ্নে ভোটদানের আবেদন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আবেদনে সাড়া দিয়েছেন বিহারের মানুষ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+