কেন জসপ্রীত বুমরাহকে ভারতীয় বোলিংয়ের হিরে বললেন ভিভ রিচার্ডস?
ভিভ রিচার্ডস-ব্রায়ান লারাদের দেশে কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামার আগে অ্যান্টিগার কিংবদন্তি ক্রিকেটারের থেকে বড় সার্টিফিকেট পেলেন জসপ্রীত বুমরাহ।
ভিভ রিচার্ডস-ব্রায়ান লারাদের দেশে কেরিয়ারের প্রথম টেস্ট খেলতে নামার আগে অ্যান্টিগার কিংবদন্তি ক্রিকেটারের থেকে বড় সার্টিফিকেট পেলেন জসপ্রীত বুমরাহ।

বুমরাহকে নিয়ে কী বললেন ভিভ রিচার্ডস
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরুর আগে ভারতীয় পেসার বুমরাহের প্রসঙ্গে ভিভ বলেছেন, 'ব্যাট হাতে বুমরাহের সামনে দাঁড়ানোর থেকে অস্ট্রেলিয়ার বিধ্বংসী ডেনিস লিলির বল খেলা অনেক সহজ। তাই দুই ক্রিকেটারের মধ্যে বাছতে বললে বুমরাহকে নয়,লিলির বিরুদ্ধে ব্যাটিং করতে চাইব।'
জসপ্রীতকে নিয়ে কেন এমন বললেন ভিভ
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে রিচার্ডস বলেছেন,'বুমরাহের অ্যাকশন অনেক জটিল ও অদ্ভূত! তাই ওকে খেলা যথেষ্ট কঠিন। 'সঙ্গে তিনি আরও বলেছেন, 'কেরিয়ারে বরাবরই পেস আক্রমণ খেলতে পছন্দ করতাম। তবে বুমরাহের জটিল বোলিং অ্যাকশনটা ব্যাটসম্যানদের কাছে ধাঁধা। স্পিনারদের মতো ছোট রান আপ নিয়ে হাত ভাঁজ না করে, দারুণ গতিতে চমকে দেওয়ার মতো বোলিং করে। এই অদ্ভূত বোলিং অ্যাকশনই ওর সম্পদ।কোহলির দলে বোলিংয়ে বুমরাহের মতো একটা হিরে রয়েছে। যতদিন ফিট থাকবে, ততদিন ব্যাটসম্যানদের ভোগাবে। '

জসপ্রীত বুমরাহের টেস্ট কেরিয়ার
২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট অভিষেক। সবমিলিয়ে ১০ টি টেস্টে খেলে সংগ্রহ ৪৯ উইকেট। যার মধ্যে ২ বার ৫ উইকেট পেয়েছেন বুমরাহ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications