Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অস্ট্রেলিয়ানদের যোগ্য জবাব, বিরাট কোহলির প্রশংসায় ভিভ রিচার্ডস

অস্ট্রেলিয়ার মাটিতে কথায় এবং ব্যাটে অজিদের যোগ্য জবাব দেওয়া কিন্তু মুখের কথা নয়। তিনি পেরেছিলেন। তাই তিনি স্যার ভিভিয়ান রিচার্ডস।

অস্ট্রেলিয়ার মাটিতে কথায় এবং ব্যাটে অজিদের যোগ্য জবাব দেওয়া কিন্তু মুখের কথা নয়। তিনি পেরেছিলেন। তাই তিনি স্যার ভিভিয়ান রিচার্ডস।

তাঁরই মতো আরও একজন অস্ট্রেলিয়ানদের চোখে চোখ রেখে কথা বলেছিলেন। যাঁর নাম বিরাট কোহলি। তাই ভারত অধিনায়ককে এতটা পছন্দ করেন ক্যারিবিয়ান লেজেন্ড। মুখোমুখি সাক্ষাৎকারে বিরাটকে সেই কথা জানাতেও ভোলেননি সোজাসাপ্টা ভিভ।

ভিভ রিচার্ডস ও বিরাট কোহলির কথোপকথনের দ্বিতীয় ভিডিও টুইটারে পোস্ট করেছে বিসিসিআই। এক নজরে দেখে নেওয়া যাক সেই আলোচনার সারবত্তা।

 ২০১৪-র ইংল্যান্ড সফর

২০১৪-র ইংল্যান্ড সফর

লেজেন্ড ভিভি রিচার্ডসের সঙ্গে কথোপকথনে ২০১৪ সালের ইংল্যান্ড সফরের কথা উল্লেখ করেছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। অকপটে জানিয়েছেন, ওই সিরিজেই তিনি কেরিয়ারের সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। তখন কোনও কিছুই ঠিকঠাক হচ্ছিল না বলে স্বীকার করেছেন বিরাট।

এরপরের সময়

এরপরের সময়

বিরাট কোহলি জানান, ইংল্যান্ড সফরের তিন মাস পর অস্ট্রেলিয়ায় খেলতে যাওযার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। সেই সময়ে তিনি তাঁর জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলো কাটিয়েছিলেন বলে স্বীকার করেছেন ভারত অধিনায়ক। বলেছেন, সেই সময় তিনি কল্পনায় দেখতেন যে তাবড় বোলারদের ব্যাট হাতে শাসন করে আবার শীর্ষে পৌঁছেছেন। এ ধরনের ভাবনা তাঁর মনে আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে বলে দাবি করেছেন বিরাট।

২০১৪-র অস্ট্রেলিয়া সফর

অস্ট্রেলিয়ার ওই সফরে ব্য়াট হাতে কামাল করেছিলেন বিরাট কোহলি। চারটি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন তিনি। একই সঙ্গে মিচেল জনসন, পিটার সিডলদের কড়া স্লেজিংয়ের জবাব মুখেও দিয়েছিলেন ভারত অধিনায়ক।

 ভিভের সন্তুষ্টি

ভিভের সন্তুষ্টি

নিজের কেরিয়ারে বহু অস্ট্রেলিয়া সফরে গেছেন। আগুন ঝরানো বোলিং-র পাশাপাশি অজিরা স্লেজিং-এও যে কতটা পটু তা বিলক্ষণ জানেন স্যার ভিভিয়ান রিচার্ডস। নিজের সময়ে তিনি যেভাবে সেই মুহূর্তগুলোকে নিয়ন্ত্রণ করতেন, বিরাট কোহলির মধ্যে একই রকমের ছায়া দেখে খুশি ক্যারিবিয়ান লেজেন্ড। জানিয়েছেন, ভারতের ওই সফরের সময় বিগ বাশের কাজে তিনি অস্ট্রেলিয়াতেই ছিলেন। কাছ থেকে বিরাট কোহলির ওই সিংহ বিক্রম দেখে তিনি মুগ্ধ হন বলে জানিয়েছেন স্যার ভিভিয়ান রিচার্ডস।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+