ভারতকে লড়াই দেবে ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বাস করেন ভিভ রিচার্ডস
ভারতকে লড়াই দেবে ওয়েস্ট ইন্ডিজ, বিশ্বাস করেন ভিভ রিচার্ডস
একমাস আগের কথা। ২০১৯ বিশ্বকাপের অতি গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন-আপকে ২৬৮ রানে গুটিয়ে দিতে সক্ষম হয়েছিল জেসন হোল্ডারের ওয়েস্ট ইন্ডিজ। তবু ব্যাটিং ব্যর্থতায় সেদিন ক্যারিবিয়ানদের তরী তিরে এসে ডুবেছিল।

এবার ঘরের মাঠে সেই হারের বদলা নেওয়ার সুযোগ পাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অগাস্টে বিরাট কোহলি নেতৃত্বাধীন টিম ইন্ডিয়ার বিরুদ্ধে বেশ কয়েকটি টি-টোয়েন্টি, ওয়ান ডে ও টেস্ট খেলবেন ক্যারিবিয়ানরা। দুই দলের মহারণ নিয়ে নানা মুণির নানা মত। তাঁদেরই একজন ক্যারিবিয়ান ক্রিকেট লেজেন্ড স্যার ভিভিয়ান রিচার্ডস দেশের ক্রিকেটারদের প্রশংসাই করেছেন।
ভিভ মনে করেন, ঘরের মাঠে টিম ইন্ডিয়াকে যথেষ্টই বেগ দেবে ওয়েস্ট ইন্ডিজ। পৃথিবীর যে প্রান্তই হোক না কেন, ভারত-ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট মহারণ অন্য ধরনের মাত্রা নেয় বলে দাবি ভিভ রিচার্ডসের। দুই দেশের এই ক্রিকেট সিরিজে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা দেখছেন স্যার ভিভিয়ান রিচার্ডস।
অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলকে সম্মান জানাতে ভোলেননি ভারতের সুনীল গাভাসকর। ১৯৭১ সালে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জেই কেরিয়ার শুরু হয়েছিল তাঁর। সেই দেশেই আরও একটি ভারত-ওয়েস্ট ইন্ডিজ মহারণ দেখতে তিনি মুখিয়ে আছেন বলে জানিয়েছেন সানি।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications