চাঁদ নয়, তারা নয়, অরোরা-র নিচে মাতোয়ারা বিরুষ্কা

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা দারুণ আনন্দে মাতোয়ারা। দুটি শব্দেই বোঝা গেছে কতটা আনন্দে রয়েছেন দম্পতি। কারণ জায়গাটিতে লিখে রেখেছেন স্বর্গের মতো সুন্দর। 

শোনা গিয়েছিল রোম তারপর দক্ষিণ আফ্রিকা। সেখানেই মধুচন্দ্রিমায় মাতবেন 'বিরুষ্কা'। অনুষ্কা বরফের মধ্যে দাঁড়িয়ে দুজনের একটি সেলফি পোস্ট করেছিলেন। যা জল্পনা আরও বাড়িয়ে দিয়েছিল। অবশেষে সিক্রেট আউট। বিরুষ্কা মধুচন্দ্রিমায় ব্যস্ত রয়েছেন ফিনল্যান্ডে। আরও সঠিকভাবে বলতে গেলে তাঁরা রয়েছেন সান্তা ক্লজ-এর গ্রামে | হ্যাঁ উত্তর মেরুর কাছের রোভানিএমি নামের এই গ্রামকে সকলেই সান্তাক্লজের গ্রাম বলে।

কোথায় এই জায়গা

কোথায় এই জায়গা

ফিনল্যান্ডে-র ল্যাপল্যান্ড প্রদেশে রোভানিএমি বলে একটি অ্যামিউজমেন্ট পার্ক আছে | এই রোভানিএমিকেই বলা হয় সেন্ট নিকোলাস বা সান্তাক্লজের গ্রাম | রোভানিএমি বিমানবন্দর থেকে ২ কিমি দূরে আছে সান্তা ক্লজ ভিলেজ | ১৯৮৫ সালে একে সান্তার গ্রাম বলে সরকারি তকমা দেওয়া হয়েছে | দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুরমুশ হয়ে যাওয়া এই জনপদকে নতুন রূপ দেওয়া হয় পরে|

এই গ্রামের বৈশিষ্ট্য

এই গ্রামের বৈশিষ্ট্য

সান্তার গ্রামের ঠিক মধ্যে দিয়ে গেছে আর্কটিক সার্কল | গ্রামটিতে আর্কটিক সার্কেলের দাগটি কাল্পনিক ধরে নিয়ে অক্ষরেখাটি আঁকাও আছে। এই দাগ পেরিয়ে ওপারে পা রাখলেই উত্তর মেরুপ্রদেশে প্রবেশ হয়ে যায় | এই রেখাটি বেশ জনপ্রিয় পর্যটকদের মধ্যেও।

প্রাকৃতিক সৌন্দর্য

প্রাকৃতিক সৌন্দর্য

এখানের প্রাকৃতিক নৈসর্গ দারুণ হবে তা তো নতুন কিছু নয়। তবে আরও চমকপ্রদ যে বিষয়টি এখানে বাড়তি মাত্রা যোগ করে তা হল অরোরা বোরিয়ালিস। এছাড়াও এই গ্রামে আছে ইগলু, ট্রি হাউস। এই এলাকায় যাঁরা ট্যুর প্ল্যান করেন তারাই জানিয়েছেন বিরুষ্কা এখানে ঘুরতে গেছেন। পাশাপাশি ফিনল্যান্ডের পুলিশ-প্রশাসনের পক্ষ থেকেও তাঁদের আসার সত্যতা স্বীকার করে নেওয়া হয়েছে।

বিয়ের সময়ের দুষ্টুমি

এদিকে বিরাট কোহলি যেমন বিন্দাস , বিয়ের দিনেও সেরকমই বিন্দাস ছিলেন বিরাট। চেনা ছবিগুলির বাইরেও বেশ কয়েকটি ছবি এসেছে এখন নেটে। যেখানে অনুষ্কা ও পরিবার বন্ধুদের সঙ্গে গল্পে মজে তাঁরা। সেখানেই তাঁর বিভিন্ন মজারু ছবিও দেখা গেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+