বৃহস্পতিবারই দিল্লিতে 'বিরুষ্কা'-র মেগা রিসেপশন, নিমন্ত্রণ পেয়ে গেলেন প্রধানমন্ত্রী
মধুচন্দ্রিমা সাঙ্গ করে দেশে ফিরেছেন বিরুষ্কা। এবার জোরকদমে দিল্লি ও মুম্বই রিসেপশনের প্রস্তুতি
মধুচন্দ্রিমা শেষ, এবার জোড় তোড়জোড় রিসেপনশনের। বিভিন্ন জায়গায় আগেই নিমন্ত্রণ পৌঁছে গেছে। তবে বৃহস্পতিবারের দিল্লি রিসেপশনের আগে জুটিতে গিয়ে নিমন্ত্রণ সেরে এলেন বিরুষ্কা।

মোদীকে নিমন্ত্রণ বিরুষ্কার
ভারতীয় দলের অধিনায়কের সঙ্গে বলিউডের প্রথম সারি-র নায়িকার বিয়ে নিয়ে গত দু সপ্তাহ ধরেই সরগরম সব মহল। তাঁদের প্রতি মুহূর্তের আপডেট পাওয়া যাচ্ছে সোশ্যাল মিডিয়ার হাত ধরেই। বিরাট- অনুষ্কা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিমন্ত্রণ করতে গেছেন তা প্রধামমন্ত্রী দফতর থেকেও টুইট করে দেখানো হয়।

মিঞা ও বিবি
ছবিতে দেখা যাচ্ছে অনুষ্কা নীল সালোয়ার কামিজ পড়ে জরির কাজ করা একটি দারুণ ঝকঝকে পোশাকে উজ্জ্বল। অন্যদিকে মিঞাও পড়েছেন ব্লু থিমেরই একটি শেরওয়ানি। গলায় ছিল অফ হোয়াইট উত্তরীয়। প্রধানমন্ত্রীর হাতে বিরাট তাঁদের দিল্লি রিসেপশনের কার্ড তুলে দেন।

বৃহস্পতিবারের মেগা আসর
দিল্লির তাজ ডিপ্লোম্যাটিক এনক্লেভে বসবে মেগা ইভেন্ট। দরবার হলে রাত সাড়ে আটটা থেকে শুরু হবে আসর। এসপি মার্গের পথ দিয়ে নিমন্ত্রিতদের আসার ব্যবস্থা করা হয়েছে।

মুম্বই রিসেপশনের খবর
এদিকে এতেই শেষ নয়, ২৬ তারিখ মুম্বইতে আছে দ্বিতীয় পর্বের মেগা রিসেপশন। ২৪ তারিখ ওয়াংখেড়েতে শ্রীলঙ্কার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত। তার পরেই চলে আসবে ক্যাপ্টেন কোহলির বিয়েতে।












Click it and Unblock the Notifications