কোচের চাকরি না পেয়ে কোথায় বিদেশ ভ্রমণে গেলেন সেওয়াগ

কোচের চাকরি হলনা বীরেন্দ্র সেওয়াগের। তাই এখন ভ্রমণে বেড়িয়েছেন নজফগড়ের নবাব। সোশ্যাল মিডিয়াতেই জানাচ্ছেন কী ভাবে ছুটি কাটাচ্ছেন তিনি।

তিনি নজফগড়ের নবাব। হাজার বলেও তাঁকে ধরে বেঁধে খেলাতে পারেননি সৌরভ গঙ্গোপাধ্য়ায়। নিজের স্টাইলে কখনও ছক্কা হাঁকিয়ে দেশকে এগিয়ে নিয়ে গেছেন, কখনও আবার মিস টাইমিংয়ের খেসারত দিয়ে ডুবিয়েছেন। কিন্তু তিনি তাঁর মত। এটাই তাঁর বৈশিষ্ট্য এটা নিয়ে তিনিও আজও রয়েছেন। তাই ভারতীয় কোচের ইন্টারভিউ দিয়ে চাকরি না পেলেও বিন্দাস মেজাজেই রয়েছেন।

কানাডায় বীরু

কিংস ইলেভেন পাঞ্জাবের মেন্টর বীরেন্দ্র সেওয়াগ ভারতীয় কোচের দৌড়ে সামনেই ছিলেন। তাঁর প্রেজেন্টনও সৌরভর-সচিন-লক্ষ্মণের ক্রিকেট অ্যাডভাইসরি কমিটির পছন্দ হয়েছিল। বিরাট কোহলিরও আপত্তি ছিলনা তাঁর দিল্লির সিনিয়রকে নিয়ে। কিন্তু বীরু তাঁর সহকারি হিসেবে যাঁদের নাম বেছেছিলেন তাঁরা পেশাদার সেটআপে অচল বলেই নাকি বাতিল হয়ে যান বীরু। কিন্তু সেসব নিয়ে ভাবতে নারাজ নজফগড়ের নবাব।

নিসর্গের মধ্যে বীরু

এই মুহূর্তে বীরেন্দ্র সেওয়াগ কানাডায় ছুটি কাটাচ্ছেন। এই মুহূর্তে কানাডায় গ্রীষ্মকাল। বরফ গলে গিয়ে নতুন করে ফুল ফোটে। এমনিতেই ঘুরে বেড়াতে দারুণ ভালবাসেন বীরু। কখনও স্ত্রী-র সঙ্গে বিভিন্ন জায়গায় ছবি তোলেন।

স্ত্রী-র সঙ্গে বীরু

আবার কখনও নিসর্গের মাঝে কখনও শপিং মলে সেলফিতে ধরা দেন নজফগড়ের নবাব।

শপিং মলে বীরু

যা হয়নি তা নিয়ে ভাবতে বিশেষ রাজি নন বীরেন্দ্র সেওয়াগ। তার বদলে যা পাওয়া যাচ্ছে তাতেই মজে রয়েছেন কিংস ইলেভেন পাঞ্জাবের মেন্টর।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+