স্ত্রী আরতি-র অনুরোধে সেলফি তুললেন বীরু, তারপর যা হল
আগেও সুখী দাম্পত্যের সিক্রেট জানিয়েছেন বীরেন্দ্র সেওয়াগ। ফের সোশ্যাল মিডিয়ায় স্ত্রী-র প্রতি ভালবাসা উজাড় করে দিলেন নজফগড়ের নবাব
২০০৪-র ২২ এপ্রিল স্ত্রী আরতি সেওয়াগের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বীরেন্দ্র সেওয়াগ। সেই থেকে পথচলা শুরু। এর আগেও টুইটারে অ্যাকটিভ নজফগড়ের নবাব স্ত্রী আরতিকে নিয়ে সুখী সংসারের কেমিস্ট্রির কথা জানিয়েছিলেন।

শুক্রবার টুইটারে স্ত্রী আরতির সঙ্গে একটি ছবি পোস্ট করেন বীরু। ওই ছবিতে সেওয়াগ ক্যাপশন হিসেবে লেখেন,'স্বামী যদি পরিবারের মাথা হয়, তবে স্ত্রী হল তার গ্রীবা। যার সাহায্যে সে মাথা ঘোরায়। যে স্ত্রীকে ভালবাসে, সে কী ভাবে সেলফিকে না করতে পারে!' স্ত্রীকে সঙ্গে নিয়ে সেওয়াগের এই সেল্ফি পোস্ট করার পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল হয়ে যায়।
<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">Husband is HEAD of Family and Wife is the Neck that turns the Head around.<br>Jo Biwi Se Kare Pyaar ,Selfie Se Kaise Kare Inkaar ! <a href="https://t.co/FQt3kHT9jE">pic.twitter.com/FQt3kHT9jE</a></p>— Virender Sehwag (@virendersehwag) <a href="https://twitter.com/virendersehwag/status/891110428981444608">July 29, 2017</a></blockquote> <script async src="//platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>সেওয়াগপ্রেমীরা একের পর এক কমেন্টে ভাসিয়ে দেন টুইটার পেজ। ইতিমধ্যেই অসংখ্য বার রিটুইট হয়েছে। সেওয়াগের এই টুইটের উত্তরে হার্দিক বলেন, "তুমি ঢিনচ্যাক পূজার কথা মনে করিয়ে দিলে।"












Click it and Unblock the Notifications