গেইলকে দলে নিয়ে আইপিএলকে বাঁচালেন তিনি, মত স্বয়ং নজফগড়ের নবাবের
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০৪ রানের অপরাজেয় ইনিংস খেলেন গেইল। গেইলের এই ইনিংশের পর চেনা মেজাজে পাওয়া গেল বীরুকেও। তিনি যে জহর চিনতে ভুল করেননি বুঝিয়ে দিলেন সহবাগ।
চলতি বছরের আইপিএল নিলামের কথা মনে আছে?
যদি আপনি আইপিএল ভক্ত হয়ে থাকেন তা হলে আপনার সেই নিলাম ভোলার কথা নয়। সেই নিলামে আকাশ ছোঁয়া দর পেয়ে যেমন অবাক করে ছিলেন কে এল রাহুল-রবিন উথাপ্পারা, তেমনই দল না পেয়ে অবাক করেছেন ইশান্ত শর্মার মতো তারকা পেসাররা। ইশান্তের মতোই অবস্থা হতে চলেছিল টি২০ ফর্ম্যাটের বিস্ফোরক ব্যাটসম্যান ক্রিস গেইলেরও।
প্রথমবারের নিলামে অবিক্রিত থাকেন গেইল। দ্বিতীয় বারেও তাঁকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনও ফ্র্যাঞ্চাইজি। অবশেষে তৃতীয় বারের চেষ্টায় বীরেন্দ্র সহবাগের পরামর্শে ক্রিস গেইলকে দলে নেয় প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব।
আর সেই গেইল-ই বর্তমানে আইপিএলে ঘুম ওড়াচ্ছেন বাকি আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির। প্রথম ম্যাচে ৬৩ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে ৬৩ বলে ১০৪ রানের অপরাজিত ইনিংস খেলেন গেইল। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে গেইলের এই ইনিংসের পর চেনা মেজাজে পাওয়া গেল বীরুকেও। তিনি যে জহর চিনতে ভুল করেননি বুঝিয়ে দিলেন সহবাগ।
গেইলের এই ইনিংসের পর পঞ্জাব দলের মেন্টর বীরু টুইটে লেখেন, 'ক্রিস গেইলকে দলে নিয়ে আমি আইপিএলকে বাঁচিয়ে দিলাম।'
I saved the IPL by picking - @henrygayle 🤣🤣.
— Virender Sehwag (@virendersehwag) April 19, 2018
Yes! https://t.co/avqfCTHfEY
— Chris Gayle (@henrygayle) April 19, 2018
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে
Click it and Unblock the Notifications