সৌরভের উত্তরসূরী হিসেবে বিরাটকে দেখছেন বীরু

বিরাটের আগ্রাসনকে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুলনা করলেন বীরেন্দ্র শেওয়াগ, সৌরভের আপডেটেড ভার্সন বিরাট মত বীরুর।

বিরাট কোহলিতে মজে এখন গোটা ক্রিকেট মহল। দক্ষিণ আফ্রিকার মাটিতে অধিনায়ক হিসেবে প্রথম ভারতীয় দলকে সিরিজ জিতিয়েছেন। বীরেন্দ্র শেওয়াগও বিরাটে মজে।

সৌরভের উত্তরসূরী হিসেবে বিরাটকে দেখছেন বীরু

বীরেন্দ্র শেওয়াগ বলেছেন, যেভাবে অধিনায়ক হিসেবে একের পর এক সিরিজ বিরাট জিতে চলেছেন তাতে এখনও অবধি দেখা ,সেরা অধিনায়কদের নিঃসন্দেহে বলা যায়। একজন অধিনায়ক টানা আটটি সিরিজ জিতেছে তাঁকে তো নিঃসন্দেহেই সেরা বলতে হয়।

সৌরভের উত্তরসূরী হিসেবে বিরাটকে দেখছেন বীরু

শেওয়াগ আরও জানিয়েছেন শুধু সামনে থেকে নেতৃত্ব দেওয়াই নয়, তিনি পারফরম্যান্স দিয়েও দলকে সাহায্য করেছেন। জাক কালিস বলেছিলেন বিরাট কোহলি-র উচিত আগ্রাসনের ওপর নিয়ন্ত্রণ আনা। কিন্তু নজফগড়ের নবাব বিরাটের আগ্রাসনকে নিয়ন্ত্রণ করার পরামর্শ দেননি। আসলে তিনি নিজেও খেলেছেন আগ্রাসী অধিনায়ক সৌরভের নেতৃত্বে।

বিরাটকে দেখলে তাঁর সৌরভের কথা মনে পড়ে বলে জানিয়েছেন বীরু। তিনি বলেন, 'বিরাটের আগ্রাসন একমাত্র সৌরভের সঙ্গে মেলে। তবে আগ্রাসনে সৌরভের আপডেটেড সংস্করণ বিরাট। সৌরভের নেতৃত্বে আমরা যেমন বিদেশে জয় পেয়েছি, বিরাটের নেতৃত্বেও সেটাই হয়ে চলেছে।'

একসময় রাহুল দ্রাবিড় বিরাটের আগ্রাসনের প্রশংসা করে বলেছিলেন , এটাই বিরাটের মধ্যে থেকে সেরাটা বার করে আনে , বীরু শেওয়াগ তাঁর পুরোন সতীর্থের সঙ্গে একমত হয়েছেন। তিনি বলেছেন এই আগ্রাসনের জন্যেই সাফল্য আসে এটা কোনও রেসিপি নয়, তবে বিরাটের ক্ষেত্রে এটা কার্যকারী নয়, তার ক্ষেত্রে আগ্রাসনই তাঁর সেরা পারফরম্যান্সটা বার করে আনে।

এছাড়াও বিরাটের আরও গুণ যেটা বীরুর প্রশংসা পেয়েছে তা হল বিরাট নিজের সতীর্থদের মধ্যে থেকে সেরাটা বার করে আনতে পারেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+