করোনা কি ধোনির ক্রিকেট ভবিষ্যত অনিশ্চিত করে দিল? কী মত শেহওয়াগের

করোনা কি ধোনির ক্রিকেট ভবিষ্যত অনিশ্চিত করে দিল? কী মত শেহওয়াগের

ভারতীয় দলের জার্সিতে মহেন্দ্র সিং ধোনির কামব্যাক নিয়ে খুব একটা আশাবাদী নন লেজেন্ড বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর বক্তব্য, টিম ইন্ডিয়ায় কার জায়গায় ঢুকবেন মাহি। ভারতীয় দলে প্রত্যাবর্তনের জন্য পারফরম্যান্স করে দেখাতে হবে ধোনিকে। করোনা ভাইরাসের জেরে আইপিএল বাতিল হয়ে গেলে সেই সুযোগও তো হারাবেন দেশের সর্বকালের সেরা ক্রিকেট অধিনায়ক। সেক্ষেত্রে এমএসের ভারতীয় দলে কামব্যাকের সুযোগ ক্ষীণ বলেই মনে করেন শেহওয়াগ।

এমএস ধোনির কামব্যাক

এমএস ধোনির কামব্যাক

ইংল্যান্ড বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার হজম করতে হয়েছিল ভারতীয় ক্রিকেট দলকে। তারপর থেকে ৭ মাস মহেন্দ্র সিং ধোনিকে ক্রিকেট ব্যাট হাতে বাইশ গজে দেখা যায়নি। এই আইপিএলে ফের ক্রিকেটে কামব্যাক করার কথা ছিল ভারতের সর্বকালের সেরা অধিনায়কের। কিন্তু করোনার জেরে আইপিএল বন্ধের উপক্রম হওয়ায় কামব্যাকও আপাতত স্থগিত হতে পারে ৩৮ বছরের ক্রিকেটারের।

কী বললেন শেহওয়াগ

কী বললেন শেহওয়াগ

ভারতীয় ক্রিকেট দলে মহেন্দ্র সিং ধোনি আর প্রত্যাবর্তন করতে পারবেন বলে মনে করেন না লেজেন্ড বীরেন্দ্র শেহওয়াগ। তাঁর প্রশ্ন, টিম ইন্ডিয়ায় কার জায়গায় ঢুকবেন মাহি? ধোনির পরিবর্তে ভারতীয় দলে উইকেটরক্ষক-ব্যাটসম্যানের দায়িত্ব পালন করা কেএল রাহুল ও ঋষভ পন্থ, নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছেন। কেবল ধোনির কথা না ভেবে দেশের দুই তরুণ ক্রিকেটারের পাশে বিসিসিআই-র দাঁড়ানো উচিত বলে মনে করেন ভারতের প্রাক্তন ওপেনার শেহওয়াগ।

কী বলেছিলেন যোশী

কী বলেছিলেন যোশী

বিসিসিআই-র প্রধান নির্বাচকের চেয়ারে বসার পর সুনীল যোশীকে, মহেন্দ্র সিং ধোনির ভারতীয় দলে প্রত্যাবর্তন নিয়ে প্রশ্ন করা হলে তিনি আইপিএল-কে মানদন্ড হিসেবে দাঁড় করিয়েছিলেন। বলেছিলেন, এই টুর্নামেন্টে ধোনিকে পারফরম্যান্স করে দেখাতে হবে।

আকাশ চোপড়ার মত

আকাশ চোপড়ার মত

ভারতের প্রাক্তন ব্যাটসম্যান আকাশ চোপড়া মনে করেন যে মহেন্দ্র সিং ধোনির মতো ক্রিকেটারের প্রত্যাবর্তনের জন্য আইপিএল মানদন্ড হতে পারে না। ধোনি এমন ক্রিকেটার যে তিনি চাইলে যখন-তখন ভারতীয় দলে ঢুকতে পারেন বলেও মনে করেন আকাশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+