বীরেন্দ্র শেহবাগের জীবনে পরিবর্তন এনেছিলেন টাইগার পতৌদি, কীভাবে?
বীরেন্দ্র শেহবাগের জীবনে পরিবর্তন এনেছিলেন টাইগার পতৌদি, কীভাবে?
ভারতীয় কিংবদন্তী টাইগার মনসুর আলি খান পতৌদিকে স্মরণ করলেন লেজেন্ড বীরেন্দ্র শেহবাগ। কীভাবে টাইগার পতৌদির পরামর্শে তার ক্রিকেট কেরিয়ারের মোড় ঘুরেছিল, বিসিসিআই-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তা জানালেন বীরু। বিসিসিআই সভাপতি তথা টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখও হয়েছেন দেশের প্রাক্তন ওপেনার।

পতৌদি-র পরামর্শ
বিসিসিআই-র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মঞ্চে বীরেন্দ্র শেহবাগ বলেছেন যে তিনি সচরাচর কারও পরামর্শ শুনতে পছন্দ করেন না। কিন্তু টাইগার পতৈদির পরামর্শ তিনি শুনেছিলেন এবং ফলও পেয়েছিলেন বলে জানিয়েছেন বীরু। পতৌদির পরামর্শেই তাঁর টেস্ট কেরিয়ার অন্য উচ্চতায় পৌঁছোয় বলে স্বীকার করেছেন বীরেন্দ্র শেহবাগ। দিল্লি ক্রিকেট নিয়ে এক বৈঠকে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির বাড়িতে মনসুর আলি খানের সঙ্গে তাঁর শেষ দেখা হয়েছিল বলেও জানিয়েছেন শেহবাগ।
|
সৌরভ 'বস'
ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-র বর্তমান সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের অধীনেই টেস্ট ও ওয়ান ডে-তে ওপেন করার সুযোগ পেয়েছিলেন বীরেন্দ্র শেহবাগ। আর বাকিটা ইতিহাস। সেই সুযোগ দেওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে ধন্যবাদ জানানোর পাশাপাশি বিসিসিআই সভাপতিকে 'বস' বলেও সম্বোধন করেছেন বীরু।

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে ভারত
বিরাট কোহলি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে বলে বিশ্বাস করেন বীরেন্দ্র শেহবাগ। একই সঙ্গে টেস্ট ক্রিকেটের যত্নও প্রয়োজন বলে মনে করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার। দেশে টেস্ট ক্রিকেটের কৌলিন্য ফেরাতে গোলাপি বলের টেস্ট বড় ভূমিকা নেবে বলেও বিশ্বাস করেন বীরেন্দ্র শেহবাগ।

গর্গদের শুভেচ্ছা
আর কয়েকদিন পরই দক্ষিণ আফ্রিকায় শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই টুর্নামেন্টের জন্য প্রিয়ম গর্গ নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলকে শুভেচ্ছা জানিয়েছেন বীরেন্দ্র শেহবাগ।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications