Cooch Behar Trophy: দুরন্ত ব্যাটিং করে তাক লাগালেন, ২০০ রান করে কোচবিহার ট্রফিতে নজর কাড়লেন শেহওয়াগ পুত্র
কথায় আছে বাপ কা বেটা, সেই প্রবাদ বাক্যকেই যেন সত্যি প্রমাণ করলেন বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীর। দিল্লির হয়ে কোচবিহার ট্রফিতে দুরন্ত দ্বিশতরান করলেন বীরু পুত্র, রীতিমতো হইচই ফেলে দিয়েছেন
শিলংয়ে মেঘালয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল দিল্লির। আর্যবীর এই ম্যাচে দিল্লির হয়ে খেলতে নেমে মাত্র ২২৯ বলে ২০০ রান করলেন, ভারতীয় দলের হয়ে খেলতে নামলে যে মেজাজে ব্যাট করতেন বীরু, সেই খেলাই ফের দেখা গেল তাঁর পুত্রের ব্যাটেও। রীতিমতো দাপটের সঙ্গে ব্যাটিং তাণ্ডব চালিয়ে গেলেন আর্যবীর।

স্টেপ আউট নয়, বরং এক জায়গায় স্থির থেকেই একের পর এক বল মাঠের বাইরে পাঠালেন।
বীরু পুত্রের স্ট্রাইকরেট ৮৭.৩৪। এরআগে ভিনু মানকর ট্রফিতে দিল্লির হয়ে অভিষেক হয়েছে আর্যবীরের। মণিপুরের বিরুদ্ধে ম্যাচে ৪৯ রান করার পাশাপাশি ৬ উইকেট নেন।
শেহওয়াগ আগেই জানিয়েছিলেন, তাঁর পুত্র আইপিএল খেলুক। বীরু আগেই বলেন, আইপিএল তরুণ ক্রিকেটারদের জন্য দারুণ একটা মঞ্চ। রঞ্জি ট্রফিতে কেমন কে পারফরম্যান্স করল সেটা কেউ নোটিশ করে না. কিন্তু আইপিএলে খেললে সেটা সহজেই নজর পরে সবার। তবে কি আগামী দিনে ঘরোয়া ক্রিকেটার পাশাপাশি আইপিএলের মঞ্চেও চার ছক্কার বন্যা বইয়ে দেবেন শেহওয়াগ পুত্র আর্যবীর।
আর্যবীরের এই ব্যাটিং দেখার পর অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে ভারতীয় ক্রিকেটে এবার কি ফিরছে শেহওয়াগ ২.০?












Click it and Unblock the Notifications