শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ বীরেন্দ্র শেহবাগ, কী বললেন দেশের প্রাক্তন বিধ্বংসী ওপেনার
শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ বীরেন্দ্র শেহবাগ, কী বললেন দেশের প্রাক্তন বিধ্বংসী ওপেনার
নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে প্রথম টি-টোয়েন্টিতে হারানোর ক্ষেত্রে ভারতের অন্যতম নায়ক শ্রেয়স আইয়ারের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন টিম ইন্ডিয়ার প্রাক্তন বিধ্বংসী ওপেনার বীরেন্দ্র শেহবাগ। ম্যাচ জয়ের সিংহভাগ শ্রেয় শ্রেয়াস আইয়ারকেই দিয়েছেন বীরু।
অকল্যান্ডের ইডেন স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ৬ উইকেটে জিতে যায় ভারত। কিউয়ি-দের দেওয়া ২০৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় টিম ইন্ডিয়া। ৭ রানে আউট হয়ে যান ওপেনার রোহিত শর্মা। এরপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে লম্বা পার্টনারশিপ গড়েন ভারতের দ্বিতীয় ওপেনার কেএল রাহুল। ২৭ বলে ৫৬ রান করে আউট হন রাহুল। ৩২ বলে ৪৫ করেন বিরাট।
এরপর ভারতের হয়ে ব্যাট করতে নামা শ্রেয়স আইয়ার যেভাবে ব্যাট করেন, তাতে খেই হারিয়ে ফেলেন নিউজিল্যান্ডের বোলাররা। শ্রেয়সের ব্যাট থেকে আসা ২৯ বলে ৫৮ রানের ইনিংসে ৫টি চার ও তিনটি ছক্কা আসে। ভারতকে ম্যাচ জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন শ্রেয়স। তাঁর এই ইনিংস দেশ অন্য ক্রিকেট প্রেমীদের মতো ভারতীয় লেজেন্ড বীরেন্দ্র শেহবাগেরও মনে ধরেছে।
Shreyas ko kaafi Shrey jaata hai.
204 Chase karna har kisi ko nahi aata hai.
Great win and full on entertainment.
Kohli, Rahul doing business as usual but very impressed with the temperament shown by @ShreyasIyer15 . #NZvsIND pic.twitter.com/n0abS4E7A5
— Virender Sehwag (@virendersehwag) January 24, 2020
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?
Click it and Unblock the Notifications