শাফালি বর্মার প্রশংসায় ক্রিকেট মহল, কী বললেন ১৬ বছরের ভারতীয় ওপেনার

শাফালি বর্মার প্রশংসায় ক্রিকেট মহল, কী বললেন ১৬ বছরের ভারতীয় ওপেনার

নিউজিল্যান্ডকে ৩ রানে হারিয়ে মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে পৌছে গিয়েছে ভারতীয় দল। গ্রুপে টানা তিন ম্যাচ জিতে অনন্য নজিরও গড়েছেন হরমনপ্রীত কৌররা। তবে এই সাফল্য পাওয়া সম্ভব হত না, যদি না পরপর তিন ম্যাচেই জ্বলে উঠত ১৬ বছরের ভারতীয় ওপেনার শাফালি বর্মার ব্যাট। তাই তাঁর প্রশংসায় পঞ্চমুখ বিশ্ব।

দুর্দান্ত শাফালি

দুর্দান্ত শাফালি

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়োজক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলে ভারতের মহিলা ক্রিকেট দল। ওই ম্যাচে ১৫ বলে ২৯ রান করেন করেন শাফালি বর্মা। পাঁচটি চার ও ১টি ছক্কা হাঁকান। বাংলাদেশের বিরুদ্ধে ১৭ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন ১৬ বছরের ভারতীয় ওপেনার। ২টি চার ও ৪টি লম্বা ছক্কা হাঁকিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেন শাফালি। নিউজ্য়ান্ডের বিরুদ্ধে তাঁর ৩৪ বলে ৪৬ রানের ইনিংসে ৪টি চার ও ৩টি ছক্কা আসে।

রকস্টার শাফালি

১৬ বছরের শাফালি বর্মার ব্যাটিং প্রতিভা দেখে তাঁকে ভারতীয় লেজেন্ড বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে তুলনা করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞ হর্ষ ভোগলে। সেই সেহওয়াগই এবার শাফালির প্রশংসায় পঞ্চমুখ হলেন। ভারতের মহিলা ক্রিকেট দলের ওপেনারকে রকস্টার বলে সম্বোধন করেছেন বীরু। টুইটারে ওমেন ইন ব্লু-র পারফরম্যান্সের ভূয়শী প্রশংসা করেছেন সেহওয়াগ। বলেছেন, দেশের মহিলা ক্রিকেটারদের খেলা দেখতে দারুন লাগছে।

ভিভিএস লক্ষ্মণ

নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ভারতের মহিলা ক্রিকেট দলের প্রশংসা করেছেন দেশের ব্যাটিং লেজেন্ড ভিভিএস লক্ষ্মণ। ম্যাচ জয়ের জন্য শাফালি বর্মাকে বিশেষ করে কৃতিত্ব দিয়েছেন ভেরি ভেরি স্পেশাল।

কী বললেন শাফালি

কী বললেন শাফালি

মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে দুটি ম্যাচ সেরার পুরস্কার পেলেন ১৬ বছরের শাফালি বর্মা। এই সাফল্যের শ্রেয় নিজের বাবাকে দিয়েছেন ভারতীয় ওপেনার। একই সঙ্গে যে পুরুষ ক্রিকেটারদের সঙ্গে একসঙ্গে খেলে তিনি এই পর্যায়ে পৌঁছেছেন, তাঁদেরও ধন্যবাদ জানিয়েছেন শাফালি।

ছবি সৌ: আইসিসি টুইটার

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+