সচিনের সঙ্গে আরও একবার ওপেন করবেন শেহবাগ, বিস্তারিত জেনে নিন
সচিন তেন্ডুলকরের সঙ্গে আরও একবার ইনিংস ওপেন করার সুযোগ পাচ্ছেন শুনে উচ্ছ্বাস চেপে রাখতে পারছেন না বীরেন্দ্র শেহবাগ। সেই মুহূর্তের জন্য দেরি আর সইছে না বীরুর। অপেক্ষা করতে রাজি নন তাঁর ভক্তরাও।
সচিন তেন্ডুলকরের সঙ্গে আরও একবার ইনিংস ওপেন করার সুযোগ পাচ্ছেন শুনে উচ্ছ্বাস চেপে রাখতে পারছেন না বীরেন্দ্র শেহবাগ। সেই মুহূর্তের জন্য দেরি আর সইছে না বীরুর। অপেক্ষা করতে রাজি নন তাঁর ভক্তরাও। এর কারণ, পথ নিরাপত্তা বিশ্ব সিরিজের প্রদর্শনী ম্যাচে ফের একই দলে খেলতে দেখা যাবে সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহবাগকে। রথি-মহারথিময় সেই সিরিজ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে।

একদিনের ক্রিকেটে সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহবাগের ওপেনিং জুটিকে বিশ্বের অন্যতম ধ্বংসাত্মক হিসেবে পূজিত হয়। ৯৩টি ৫০ ওভারের ইনিংসে জুটিতে ৩৯১৯ রান তোলেন এই দুই রথি। ২০১৩ সালে ক্রিকেট থেকে অবসর নেন মাস্টার ব্লাস্টার। তারও পরে ক্রিকেটকে বিদায় জানান বীরু। শুধু রয়ে যায় তাঁদের ফেলে যাওয়া অগণিত ক্রিকেট রেকর্ড। ২০১৫ সালের নভেম্বরে আমেরিকায় ক্রিকেট অল-স্টার টি-টোয়েন্টি টুর্নামেন্টে একসঙ্গে ওপেন করতে দেখা গিয়েছিল সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহবাগ। পথ নিরাপত্তা বিশ্ব সিরিজের প্রদর্শনী ম্যাচের সৌজন্যে আরও একবার সেই দৃষ্টিনন্দন ক্রিকেট দেখার অপেক্ষায় বিশ্ব।
আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে এই টি-টোয়েন্টি টুর্নামেন্ট। সচিন, শেহবাগ ছাড়া তাতে অংশ নিচ্ছেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও ভারতের প্রাক্তন ক্রিকেটাররা। খেলবেন ক্যারিবিয়ান লেজেন্ড ব্রায়ান চার্লস লারা, প্রাক্তন অজি ফাস্ট বোলার ব্রেট লি, দক্ষিণ আফ্রিকার জন্টি রোডসের মতো ক্রিকেটাররা। ২-১৬ ফেব্রুয়ারি ভারতের বিভিন্ন প্রান্তে হবে এই ক্রিকেট টুর্নামেন্ট।












Click it and Unblock the Notifications