Virender Sehwag: মুখ্য নির্বাচক পদে বোর্ডের পছন্দ শেহওয়াগ, দায়িত্ব নিতে সমস্যা কোথায় বীরুর?
বিশ্বকাপের আগেই নতুন নির্বাচক প্রধান পেতে চলেছে টিম ইন্ডিয়া? বিগত কয়েক মাস ধরেই চেতন শর্মা ভারতীয় ক্রিকেট দলের প্রধান নির্বাচকের দায়িত্বে নেই। আপাতত অন্তর্বর্তী প্রধান নির্বাচকের দায়িত্বে রয়েছেন শিব সুন্দর দাস। এই পরিস্থিতিতে বিসিসিআই ভারতের নির্বাচন কমিটির প্রধানের খোঁজে রয়েছে।
সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুসারে নির্বাচক প্রধানের পদের জন্য বিসিসিআইয়ের পছন্দ বীরেন্দ্র শেহওয়াগ। যেহেতু চেতন শর্মা উত্তরাঞ্চলের প্রতিনিধি ছিলেন, ফলে তাঁর স্থলাভিক্ত যে হবেন তাঁকেও ঔ অঞ্চলেরই প্রতিনিধি হতে হবে।

বিসিসিআইয়ের এক কর্তা সংবাদ সংস্থাকে জানিয়েছে, 'সিওএ-র সময়ে বীরেন্দ্র শেওয়াগকে হেড কোচের পদের জন্য আবেদন করতে বলা হয়েছিল। এরপর ওই প্রস্তাবটি যায় অনিল কুম্বলের কাছে। আমার মনে হয় না শেহওয়াগ নির্বাচকের পদে আবেদন করবেন। এই পদের জন্য বিসিসিআইয়ের স্যালারি প্যাকেজও ততটা নজরকাড়া নয়। তবে সত্যি কথা বললে শুধুমাত্র বীরুই উত্তরাঞ্চল থেকে নির্বাচক পদের জন্য যোগ্য।'

নির্বাচক প্রধানকে বেতন দেয় বিসিসিআই, তা শেহওয়াগের পছন্দ নাও হতে পারে।সিনিয়ন নির্বাচক কমিটির চেয়ারম্যান বিসিসিআই-এর থেকে বার্ষিক এক কোটি টাকা পেয়ে থাকেন। বাকি চার সদস্য পান ৯০ লক্ষ টাকা করে।
অতীতে নির্বাচক কমিটির চেয়ারম্যান হিসেবে বড় নামদেরই পাওয়া গিয়েছিল। দিলীপ বেঙ্গসরকার (২০০৬-২০০৮) ও কৃষ্ণমাচারি শ্রীকান্ত (২০০৮-২০১২) দায়িত্ব সামলেছেন। বেঙ্গসরকারে চাকরি ছিল সাম্মানিক। শ্রীকান্ত আসার পর থেকেই বিসিসিআই নির্বাচক প্রধানদের পারিশ্রমিক দিতে শুরু করে করে বোর্ড।

বোর্ড চাইছে বিশ্বকাপের বছরে একজন নামজাদা ক্রিকেট ব্যক্তিত্বকেই মুখ্য নির্বাচকের পদে বসাতে। কিন্তু এরজন্য টাকার অঙ্ক বাড়াতে হবে বোর্ডকে।












Click it and Unblock the Notifications