সন্তানরা তাঁর মতো হোক, চান না শেহবাগ, কেন এমন উপলব্ধি বীরুর?
সন্তানরা তাঁর মতো হোক, চান না শেহবাগ, কেন এমন উপলব্ধি বীরুর?
নিজের সন্তানরা তাঁর মতো হোক, তেমনটা চান না ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন ওপেনার তথা লেজেন্ড বীরেন্দ্র শেহবাগ। বরং তাঁর ছেলে মহেন্দ্র সিং ধোনি, বিরাট কোহলি কিংবা নিদেনপক্ষে হার্দিক পাণ্ডিয়ার মতো হোক, চান বীরু।

উল্লেখ্য বীরেন্দ্র শেহবাগের বড় ছেলে আর্যবীরের বয়স ১২। বীরুর ছোট ছেলে বেদান্ত ৯ বছরে পড়েছে। বড় হয়ে তাদের যে ক্রিকেটারই হতে হবে, সেই চাপ তিনি সন্তানদের ওপর দিতে চান না বলেই জানিয়েছেন বীরেন্দ্র শেহবাগ। বলেছেন, তাঁর সন্তানরা ভালোবেসে যা করতে চাইবে, তাতেই তাঁর সম্মতি আছে। তবে যাই করুক, তাঁর সন্তানদের কাজ যেন সমাজের উপকারে লাগে, সেই আশাই করেছেন শেহবাগ।
বীরেন্দ্র শেহবাগের কথায়, তিনি যখন ক্রিকেট খেলতে শুরু করেছিলেন, তখন পাশে তাঁর বাবাকে পেয়েছিলেন। ক্রিকেটার হিসেবে সফল হলে তাঁকে তাঁর বাবা শিশুদের জন্য পড়াশোনা, খেলা ও থাকার জন্য প্রতিষ্ঠান তৈরি করতে বলেছিলেন বলে জানিয়েছেন শেহবাগ। তিনি সেই কথা রেখেছেন। একই ভাবে তাঁর সন্তানরাও দেশের জন্য কিছু করুক, তেমনটাই চান বীরু।
বীরেন্দ্র শেহবাগের কথায়, ক্রিকেট তাঁকে সবকিছু দিয়েছে। তিনি নিজের দিল্লির বাসভবন থেকে মাঝে মাঝে নিজের জন্মস্থল নজফগড়ে চলে যান। সেখানে গিয়ে শেহবাগ মনে করেন, কীভাবে ক্রিকেট তাঁকে দারিদ্র থেকে টেনে তুলেছে। ক্রিকেট তাঁর অন্নের সংস্থান করে গিয়েছে। এবার সমাজকে তার কিছু অংশ ফিরিয়ে দেওয়াই তাঁর কর্তব্য বলে জানিয়েছেন বীরু।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications