আইপিএলের আগে লুক চেঞ্জ কোহলির, লাইমলাইট কেড়ে অনুষ্কার এক লাখি ড্রেস সামালও দিলেন বিরাট
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে ভারত ১-২ ব্যবধানে পরাস্ত হওয়ার পর ক্রিকেটারদের জানানো হয়েছিল আইপিএলের আগে তাঁরা কয়েকদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে পারেন। বিরাট কোহলি সেই অপশনটাই বেছে নিয়েছেন। তবে তারই আগে সারলেন বেশ কয়েকটি কাজ। আরসিবির হয়ে নামার আগে লুক চেঞ্জ করলেন। স্ত্রী অনুষ্কাকে নিয়ে হাজির হলেন একটি ইভেন্টেও।

কোহলির নিউ লুক
বিরাট কোহলি যেমন টি ২০ বিশ্বকাপে দেশকে চ্যাম্পিয়ন করাতে পারেননি, তেমনই একটিবারও জিততে পারেননি আইপিএল খেতাব। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে এবার চ্যাম্পিয়ন হতে নিজের সেরাটা দিতে প্রস্তুত কিং কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাটে শতরান পেয়েছেন। সেই আত্মবিশ্বাস সম্বল করেই আইপিএলে চাইবেন ফর্মের ধারাবাহিকতা বজায় রাখতে। আইপিএলে বিরাট নামবেন নতুন লুকে।

হেয়ার স্টাইলে খুশি
মুম্বইয়ের এক হেয়ার স্টাইলিস্টের কাছে নিউ লুক নিশ্চিতও করে ফেলেছেন কিং কোহলি। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সেই ছবি। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ারের পরই তা মুহূর্তে ভাইরাল হয়েছে। বিরাট কোহলি তাঁর নতুন হেয়ার স্টাইল নিয়ে এতটাই উচ্ছ্বসিত যে আলিম হাকিম নামের ওই স্টাইলিস্টকে ম্যাজিশিয়ান বলেও উল্লেখ করেছেন।

বিরুষ্কার লাইমলাইট কেড়ে নেওয়া
মুম্বইয়ে গতকাল হয়ে গেল ইন্ডিয়ান স্পোর্টস অনার্সের অনুষ্ঠানে। বিরাট কোহলি থেকে শুভমান গিল, প্রকাশ পাড়ুকোন থেকে নীরজ চোপড়া, অনুষ্কা শর্মা থেকে দীপিকা পাড়ুকোন, রণবীর সিং থেকে নেহা ধুপিয়া- তারকাখচিত এই অনুষ্ঠান। যদিও সেখানেও রেড কার্পেটে লাইমলাইট কেড়ে নিলেন বিরাট ও অনুষ্কা। বিরাট পড়েছিলেন কালো টুক্সেডো। অনুষ্কার পরনে ছিল মেলবোর্নের টনি মাতিসেভস্কির ডিজাইন করা হাল্কা বেগুনি রঙের গাউন। ওই ডিজাইনারের ওয়েবসাইট অনুযায়ী এই গাউনের দাম ১ লক্ষ ৪৭ হাজার ৫৯১ টাকা।
ভাইরাল ছবি ও ভিডিও
বিরুষ্কার একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ফ্যানেরা পাওয়ার কাপল বিরুষ্কাকে নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত। তার মধ্যে দুটি মুহূর্তও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে, রেড কার্পেটে ফোটো সেশনের পর যখন অনুষ্কা অনুষ্ঠানস্থলের দিকে যাচ্ছিলেন তখন সেই গাউন যাতে স্ত্রীকে অস্বস্তিতে না ফেলে তাঁর হাঁটুর কাছে হাত দিয়ে গাউনটি ধরে অবস্থা সামাল দেন বিরাট। শুধু তাই নয়, গাড়ি থেকে নামার সময় মেক আপ ঠিকঠাক করছিলেন অনুষ্কা। বিরাট এ জন্য কিছুক্ষণ অপেক্ষাও করেন।












Click it and Unblock the Notifications