Virat Kohli: বিরাটের ব্যক্তিগত পরিসরের গোপনীয়তা ভঙ্গ অনলাইনে! কোহলি কি আইপিএলে খেলবেন?
Virat Kohli: বিরাট কোহলির ব্যক্তিগত পরিসরের গোপনীয়তা ভঙ্গ অনলাইনে। ২০২১ সালে কন্যা ভামিকার জন্মের পর থেকে তার মুখ এখনও আড়ালেই রেখেছেন বিরুষ্কা।
আগেও দেখা গিয়েছে, বিরাট ও অনুষ্কা সংবাদমাধ্যমের প্রতিনিধিদের অনুরোধ করেছেন তাঁগের ব্যক্তিগত পরিসরের গোপনীয়তাকে সম্মান জানানোর জন্য। যদিও ফের শুরু নয়া বিতর্ক।

বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার কোলে গত ১৫ ফেব্রুয়ারি এসেছে পুত্রসন্তান অকায়। তবে তাঁরা নিজেরা জানাননি কোন দেশে অকায়ের জন্ম হয়েছে। যদিও বিভিন্ন মাধ্যম থেকে পাওয়া তথ্যে এবং বিরাটকে লন্ডনে দেখতে পাওয়া গিয়েছে বলে নিশ্চিত হওয়া গিয়েছে যে, অকায়ের জন্ম হয়েছে বিলেতেই।
বিরাট কোহলি যখন বিসিসিআইয়ের কাছে ছুটি চেয়েছিলেন ব্যক্তিগত কারণে, সরে দাঁড়িয়েছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ থেকে, তখনও বিসিসিআই সংবাদমাধ্যমগুলিকে জানিয়েছিল, কোহলির ব্যক্তিগত পরিসর নিয়ে চর্চা থেকে বিরত থাকতে।
Virat Kohli in a restaurant in London. pic.twitter.com/E20OWlxb1n
— Mufaddal Vohra (@mufaddal_vohra) February 26, 2024
রেডিট (Reddit)-এ সম্প্রতি পোস্ট করা হয়েছে বিরাট কোহলির একটি ছবি। যাতে দেখা যাচ্ছে, বিরাটের সঙ্গে রয়েছে ছোট্ট ভামিকা। ছবিটি পিছনের দিক থেকে তোলা হয়েছে গোপনেই। ভামিকার মুখের বাঁদিকের সামান্য অংশ ছবিতে দেখা যাচ্ছে। মনে করা হচ্ছে, কন্যাকে নিয়ে বিরাট লন্ডনের কোনও রেস্তোরাঁয় গিয়েছেন।
বিরাটের পরনে রয়েছে একটি সোয়েটশার্ট, একটি শীতনিবারক টুপি ও সানগ্লাস। মেয়ে ভামিকাও সোয়েটার পরে রয়েছে। ভামিকার পনিটেল দেখেও মুগ্ধ বিরাট ও অনুষ্কার ভক্তরা। কেউ লিখেছেন, এটাই দিনের সেরা ছবি। কেউ আবার লিখেছেন, ভামিকার মুখ না দেখা গেলেও সে বড় হয়ে অনুষ্কার মতোই সুন্দরী হবে বলে বোঝা যাচ্ছে।
যদিও অনেকেই এই ছবি পোস্ট করার বিরোধিতাও করেছেন। বিরাট ও অনুষ্কা যেখানে মেয়ের মুখ জনসমক্ষে আনতে চাইছেন না, সেখানে তাঁদের অবস্থানকে সম্মান জানানোর কথাও লিখেছেন অনেকে। কেউ আবার ভামিকার মুখ ইমোজি দিয়ে ঢেকে ছবি পোস্ট করেছেন। এভাবে গোপনে ছবি তোলা উচিত হয়নি বলেও অনেকের অভিমত।
ভারত রাঁচি টেস্টে জিতে ইংল্যান্ডকে সিরিজে হারিয়ে দিয়েছে। ধরমশালায় ৭ মার্চ থেকে শেষ টেস্ট। বিরাট কোহলি প্রথমে দুটি টেস্ট থেকে সরে দাঁড়ান, পরে গোটা সিরিজ থেকেই। যদিও এক অনুষ্ঠানে বিরাট কোহলিকে খোঁচা দিতে ছাড়লেন না সুনীল গাভাসকর।
এক প্রশ্নের উত্তরে সানি বলেছেন, আমি জানি না বিরাট কবে থেকে খেলবেন। কোনও কারণে বিরাট এখন খেলছেন না। হতে পারে তিনি আইপিএলেও খেলবেন না। সানির এই শ্লেষ নয়া বিতর্কের জন্ম দিয়েছে। অনেকেই আইপিএলের কথা মাথায় রেখে টেস্ট বা প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে চাইছেন না বলে জানতে পেরেছে বিসিসিআই।
বিরাটেরও পুত্রসন্তানের জন্ম হয়েছে ১৫ ফেব্রুয়ারি। ফলে অনেকেই মনে করছেন, বিরাটের উচিত ছিল ছুটি না কাটিয়ে টেস্ট খেলা। দেশের হয়ে খেলা থেকে ছুটি নিলেও বিরাট আইপিএল খেলেন। এমনটা আগেও হয়েছে। ফলে সানি শ্লেষের মাধ্যমে ফের দেশ বনাম আইপিএল বিতর্ক উস্কে দিলেন?












Click it and Unblock the Notifications