সৌরভের মার্কশিটে পাস মার্ক পেলেন না ক্যাপ্টেন কোহলি, কী হল কারণ
ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্য়ায়। কেমন দেখছেন তিনি বিরাট কোহলিকে।
২১ টি টেস্টে -র দুটিতে মাত্র হার। ক্যাপ্টেন কোহলির প্রশংসায় পঞ্চমুখ ক্রিকেট মহল। কিন্তু এখনই অধিনায়ক কোহলিকে সেরা বলতে রাজি নন প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়।
ভারতের সর্বকালীন সেরা অধিনায়কদের মধ্যে অন্যতম সৌরভ, তাঁর সাফ কথা ভারতীয় উপমহাদেশে নয়, কোহলিকে সেরা তখনই বলা যাবে যখন তিনি দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে গিয়ে নিয়মিত ম্যাচ জিততে শুরু করবেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩০৪ রানে শনিবারই ম্যাচ জিতে শ্রীলঙ্কা-র বিরুদ্ধে সিরিজে ১-০ এগিয়ে গেছে ভারত। শ্রীলঙ্কার বিরুদ্ধে এটাই সবচেয়ে বড় ব্যবধানে জয়। তবে এটা ভারতে-র কোনও বড় পরীক্ষা ছিল বলে মনে করছেন না সৌরভ। সৌরভ জানিয়েছেন,'ভারতের ব্যাটিং দুরন্ত। একইসঙ্গে ফিল্ডিং, বোলিং সব বিভাগেই ব্যালান্সড। অন্যদিকে শ্রীলঙ্কার সব কিছুই ঘেঁটে যাওয়া।'
আরও বলেছেন,'ভারতীয় দলের শেষ দু'বছরে দারুণ ফর্ম। শুধু ঘরেই নয়, বাইরেও। অনিল কুম্বলের নেতৃত্বে
দারুণ পারফর্ম করেছে ভারতীয় দল। এই ধরণের পরিস্থিতিতে ভারতীয় দলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়ার জন্য যথেষ্
নয়।'
কোহলি সম্পর্কে সৌরভের মূল্যায়ন,' এখনও পরীক্ষিতই নন অধিনায়ক বিরাট কোহলি। শ্রীলঙ্কা এই মুহূর্তে সেরকমভাবে শক্তিশালী প্রতিপক্ষই নয়। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে যখন দল নিয়ে খেলা হবে তখনই সঠিভাবে মাপা যাবে বিরাটের অধিনায়কত্বের স্কিল।'












Click it and Unblock the Notifications