২০২০ সালে টি-টোয়েন্টি মহারণে একই দলে ভারত-পাক ক্রিকেটাররা

টি-টোয়েন্টি মহারণে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি-মহম্মদ আমিরকে। চমকাবেন না, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে টি-টোয়েন্টি লড়াইয়ে এই দৃশ্য দেখা যেতে চলেছে।

টি-টোয়েন্টি মহারণে একই দলের হয়ে খেলতে দেখা যেতে পারে বিরাট কোহলি-মহম্মদ আমিরকে। চমকাবেন না, সব কিছু ঠিকঠাক থাকলে ২০২০ সালে টি-টোয়েন্টি লড়াইয়ে এই দৃশ্য দেখা যেতে চলেছে।

২০২০ সালে টি-টোয়েন্টি মহারণে একই দলে ভারত-পাক ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বলতেই ভারতের জনপ্রিয় লিগ আইপিএলের কথা মাথায় আসে। তবে আইপিএলে এই দৃশ্য দেখা যাচ্ছে না। পাকিস্তানের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্কের অবনতির ফলে এখন আর সেদেশের ক্রিকেটারদের আইপিএলে সুযোগ নেই! তবে কোন টি-টোয়েন্টি প্রতিযোগিতায় এক দলে বিরাট-আমির?

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ২০২০ সালে দেশের মাটিতে এশিয়া একাদশ বনাম বিশ্ব একাদশ দলের দুটি টি-টোয়েন্ট ম্যাচ আয়োজন করতে চলেছে। পরের বছরের মার্চে সেই দুই ম্যাচেই এশিয়া একাদশ দলের হয়ে খেলতে দেখা যেতে পারে কোহলি-আমিরকে।

একই দলের হয়ে বাংলাদেশের তারকা অল-রাউন্ডার শাকিব আল হাসান ও শ্রীলঙ্কার পেস কিংবদন্তি লাসিথ মালিঙ্গাকে খেলতে দেখা যেতে পারে। দুটি টি-টোয়েন্টি ম্যাচই মীরপুরের শেরই বাংলা স্টেডিয়ামে খেলা হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেডিসেন্ট নাজমুল হাসান জানিয়েছেন, বিশ্বের সেরা ক্রিকেটারদের নিয়েই ম্যাচ আয়োজন করা হবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+