Virat Kohli: বিরাট কোহলির দখলে আন্তর্জাতিক ক্রিকেটের একঝাঁক রেকর্ড, বিস্তারিত তথ্য রাখুন হাতের মুঠোয়

Virat Kohli: বিরাট কোহলি দলীপ ট্রফিতে খেলেননি। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলবেন। পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে চনমনে হয়েই ভারতীয় দলে যোগ দেবেন।

দলীপ ট্রফির প্রথম রাউন্ডের একটি ম্যাচ শেষ হয়েছে, আরেকটি শেষ হবে কাল। তারপরই বাংলাদেশ সিরিজের টেস্ট দল বেছে নেবেন নির্বাচকরা। একনজরে দেখে নেওয়া যাক বিরাট কোহলির দখলে থাকা আন্তর্জাতিক ক্রিকেটের কিছু উল্লেখযোগ্য রেকর্ড।

Virat Kohli

গত বছর বিশ্বকাপ চলাকালীন একদিনের আন্তর্জাতিকে সর্বাধিক শতরানের রেকর্ডটি সচিন তেন্ডুলকরের থেকে ছিনিয়ে নিয়েছেন কিং কোহলি। তেন্ডুলকরের ৪৯টি শতরানের রেকর্ড দীর্ঘদিন অক্ষত ছিল। সেই নজির টপকে কোহলির রয়েছে ৫০টি শতরান।

একদিনের আন্তর্জাতিকে রান তাড়া করতে নেমে সবচেয়ে বেশি শতরানের রেকর্ডও রয়েছে কোহলির দখলে। সেই সংখ্যাটি ২৭। একদিনের আন্তর্জাতিকে দ্রুততম বা সবচেয়ে কম ইনিংসে ৮ হাজার, ৯ হাজার, ১০ হাজার, ১১ হাজার ও ১২ হাজার রানের রেকর্ডের মালিকও কোহলি।

আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০ হাজার রানের রেকর্ডও গড়েছেন কোহলি। এ জন্য তাঁর লেগেছে ৩৭৬ ইনিংস ও ৪১৭টি ম্যাচ। ভারতীয়দের মধ্য়ে সবচেয়ে বেশি সাতটি দ্বিশতরান রয়েছে কোহলির। সচিন তেন্ডুলকর ও বীরেন্দ্র শেহওয়াগের টেস্টে ৬টি করে দ্বিশতরান রয়েছে।

টি২০ আন্তর্জাতিককে কোহলি বিদায় জানিয়েছেন টি২০ বিশ্বকাপ জেতার পরেই। টি২০ আন্তর্জাতিকে প্রথম ব্যাটার হিসেবে কোহলি ৪ হাজার রান পূর্ণ করেন। ২০২২ সালে টি২০ বিশ্বকাপ চলাকালীন অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে এই নজির গড়েন তিনি। টি২০ আন্তর্জাতিকে ভারতীয়দের মধ্যে সেরা ব্যাটিং গড় (৪৮.৬৯) কোহলির, বিশ্বে দ্বিতীয়, মহম্মদ রিজওয়ানের পরেই (৪৮.৭২)।

অধিনায়ক হিসেবেও টেস্টে ঈর্ষণীয় রেকর্ড রয়েছে কোহলির। কোহলিই প্রথম ভারত অধিনায়ক যাঁর নেতৃত্বে ভারত প্রথমবার টেস্ট সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়ার মাটিতে, ২০১৮-১৯ মরশুমে। ভারতের সফলতম টেস্ট অধিনায়কের নামও বিরাট কোহলি। তাঁর অধিনায়কত্বে ৬৮ ম্যাচে ৪০টি টেস্ট জিতেছে ভারত। ক্যালেন্ডার ইয়ারে সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ জেতার নিরিখে কোহলি ছুঁয়েছেন রিকি পন্টিংয়ের ৪৬টি জয়ের রেকর্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+