Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Virat Kohli: বিরাট ছন্দে ফিরতে বাঙ্গারের দ্বারস্থ, সিমেন্টের স্ল্যাব রেখে বিশেষ অনুশীলনে জোর কোহলির

Virat Kohli: বিরাট কোহলি প্রায় ১৩ বছর পর রঞ্জি ট্রফি খেলবেন। তার আগে মুম্বইয়ে তিনি সেরে নিচ্ছেন বিশেষ প্রস্তুতি। ভারতের প্রাক্তন ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের তত্ত্বাবধানে।

ঘাড়ে ব্যথার কারণে বিরাট দিল্লির হয়ে সদ্যসমাপ্ত রঞ্জি ম্যাচ খেলতে পারেননি। তবে ৩০ জানুয়ারি থেকে কোটলায় নামবেন রেলওয়েজের বিরুদ্ধে।

Virat Kohli

বিরাট কোহলি ২০১৪ থেকে ২০১৯ অবধি যে দুরন্ত ফর্মে ছিলেন তার পিছনে অবদান রয়েছে সঞ্জয় বাঙ্গারের। সে কারণেই বিরাট ইচ্ছাপ্রকাশ করেন বাঙ্গারের তত্ত্বাবধানে নিজের ব্যাটিং ঘষামাজা করে নিতে। বিশেষ করে অস্ট্রেলিয়ায় যেভাবে বারবার অফ-স্টাম্পের বাইরের বল তাড়া করে আউট হয়েছেন সেই দুর্বলতা কাটাতে চান কিং কোহলি।

বিরাট পারথ টেস্টে দ্বিতীয় ইনিংসে শতরান করলেও অস্ট্রেলিয়ায় ৯ ইনিংসে মাত্র ১৯০ রান করেন। বিরাট তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে সিংহভাগ শতরানই পেয়েছেন বাঙ্গার ভারতের ব্যাটিং কোচ থাকাকালীন। আর গত পাঁচ বছরে মাত্র ২টি টেস্ট শতরান এসেছে কোহলির ব্যাট থেকে।

২০১৯ সালের বিশ্বকাপের পর ভারতের ব্যাটিং কোচ হন বিক্রম রাঠোর। যদিও সেই সময় বাঙ্গারের হয়ে দরাজ সার্টিফিকেট দিয়ে কোহলি বলেছিলেন, ব্যাটার হিসেবে তিনি বাঙ্গারের কাছ থেকে খুব উপকৃত হয়েছেন। পরে আরসিবিতেও বাঙ্গারকে যুক্ত করেছিলেন কোহলি।

বাঙ্গারের তত্ত্বাবধানে কোহলি যেখানে অনুশীলন করলেন মুম্বইয়ের কাছেই সেখানে পরিকাঠামো গড়ে তুলেছেন বাঙ্গারই। জোর দেওয়া হলো ব্যাকফুটে কোহলির খেলায়। বাঙ্গার কোহলিকে ১৬ গজ দূর থেকে থ্রোডাউন দিলেন। যাতে লাফিয়ে আসা বল ব্যাকফুটে খেলতে অসুবিধা না হয়।

পিটিআই জানাচ্ছে, পিচের মাঝে ৮-১০ মিটার লেংথ বা ব্যাক অব লেংথে রাখা ছিল একটি পোর্টেবল সিমেন্ট স্ল্যাব, যার তলায় চাকা লাগানো। ব্যাকফুটে খেলা, স্কোয়্যার অব দ্য উইকেটে আরও বেশি শট খেলার জন্যই এমন প্রস্তুতির বন্দোবস্ত। কোহলি এমনিতে ফ্রন্ট ফুট প্লেয়ার। ব্যাকফুটে বিশেষ খেলেন না। কিন্তু বাঙ্গারের কাছে বিশেষ প্রস্তুতিতে জোর দিলেন ব্যাকফুটে খেলার উপরেই।

মনে করা হচ্ছে, বিরাট এবার স্কোয়্যার কাট বা স্কোয়্যার ড্রাইভ আরও বেশি খেলবেন। বিগত কয়েক বছরে যা কোহলির ব্যাটিংয়ের সময় বিশেষ দেখাই যায়নি। বিরাট কোহলি যে ছন্দে ফিরতে মুখিয়ে, নিজের দুর্বলতা দূর করতে সিরিয়াস, তা বাঙ্গারের কাছে অনুশীলনেই স্পষ্ট।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+