Virat Kohli's Manager: বিরাটের ম্যানেজারের বোনকে বিয়ে করেছেন রোহিত! বান্টি সাজদেহ-র আয় শুনলে চমকে যাবেন
বিশ্বের ধনীতম ক্রিকেটারের তালিকায় এক নম্বরে রয়েছেন বিরাট কোহলি। ব্র্যান্ড ভ্যালু থেকে বাৎসরিক উর্পাজন সবকিছুতেই কোহলি তাক লাগিয়ে দিয়েছেন। মাঠের পারফরম্যান্সের পাশাপাশি মাঠের বাইরেও রীতিমতো সেঞ্চুরি হাঁকাচ্ছেন কিং কোহলি। বিরাট যদি কিং হন, তহালে কিং মেকার কে জানেন? কোন যাদুবলে ব্র্যান্ডভ্যালুর শীর্ষে পৌঁছালেন কোহলি? সেই তথ্যই তুলে ধরা হল এই প্রতিবেদনে।
বর্তমানে বিরাট কোহলির মোট সম্পত্তির মূল্য ১০৪০ কোটি। এর বেশিরভাগটাই আসে এনডোর্সমেন্ট এবং সমাজ মাধ্যম থেকে। কোহলির এই বিরাট সাফল্যের পিছনে রয়েছেন বান্টি সাজদেহ। নামটা অনেকের কাছে অপরিচিত। তিনিই বর্তমানে বিরাট কোহলির ম্যানেজার তথা কর্ণারস্টোন ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির কর্ণধার।

এই মুহূর্ত মাঠ এবং মাঠের বাইরে জনপ্রিয়তম ক্রিকেটারের নাম বিরাট কোহলি। প্রতিদিনই বাড়ছে তাঁর ব্র্যান্ড ভ্যালুর পরিমাণ। নামি ব্র্যান্ডের কোম্পানি টাকার থলি নিয়ে তাঁর জন্য অপেক্ষা করে থাকেন, তাঁদের ব্র্যান্ডের প্রচার করানোর জন্য।
ইনস্টাগ্রামে পোস্ট প্রতি তিনি পান ৮.২ কোটি এবং টুইটারে পান ২.৯ কোটি টাকা। বর্তমানে ১৮টি ব্র্যান্ডের প্রচারের মুখ কোহলি। বিজ্ঞাপনের শুটিংয়ের জন্য বছরে ৭.৫০ থেকে ১০ কোটি টাকা পারিশ্রমিক নেন প্রতিদিন হিসেবে। প্রথম দিনে শুটিং শেষ না হলে যদি পরের দিন পর্যন্ত চলে, তবে একই অনুপাতে পারিশ্রমিকের মাত্রাও বৃদ্ধি পায়। এই সব কিছুর পিছনে রয়েছে বান্টি সাজদেহ-র মস্তিষ্ক।
বিরাট কোহলির ম্যানেজার বান্টি সাজদেহ-র জীবনপঞ্জি এবং বর্তমান আয় কিন্তু চমকে দেওয়ার মতোই। মুম্বইয়ে স্কুলজীবন শেষ করার পর অস্ট্রেলিয়াতে বাণিজ্য বিষয়ে পড়াশুনা করেন।এরপর পেশাগত জীবনে পা রাখেন গ্লোবস্পোর্টসের বিনোদন বিভাগের প্রধান হিসাবে। কিছুদিন কাজ করার পর ২০০৮ সালে তৈরি করেন কর্ণার স্পোর্টস।

বর্তমানে সাফল্যের চূড়ায় বান্টি। বিরাট কোহলি ছাড়াও তাঁর কোম্পানি বর্তমানে সানিয়া মির্জা-কেএল রাহুলের মতো ক্রীড়াবিদদের দায়িত্বে রয়েছে। বান্টির সম্পত্তির মূল্য ৫০ কোটি টাকা।
কাহানি মে টুইস্ট আছে। বান্টির বোনের নাম রিতিকা সাজদেহ। যিনি বর্তমানে রোহিত শর্মার স্ত্রী। একটা সময় দাদার কোম্পানিতে স্পোর্টস ম্যানেজার হিসাবে কাজে যুক্ত হন রিতিকা। প্রথম রোহিত শর্মা নয় বিরাট কোহলির স্পোর্টস ট্যালেন্ট ম্যানেজার হিসেবে কাজ করতেন রিতিকা।

২০১০ সালে আইপিএল টুর্নামেন্ট চলাকালীন বিরাট কোহলি এবং রিতিকা সাজদেহ-র যোগাযোগ হয়েছিল। একজন পেশাদার হিসেবে বিরাট কোহলির ম্যানেজমেন্ট সংক্রান্ত যাবতীয় কাজকর্ম রিতিকাই দেখাশোনা করতেন।
এরপর কোহলির দায়িত্ব ছেড়ে রোহিত শর্মার ম্যানেজার হিসাবে নিযুক্ত হন রিতিকা। পেশাদার সম্পর্ক থেকেই রোহিত রিতিকার মধ্যে গড়ে উঠে প্রেমের সম্পর্ক। ২০১৫ সালে তাঁরা বিবাহ বন্ধনে আবদ্ধ হন।
-
'৪মের পরে তৃণমূলের সব পাপের হিসাব হবে', কোচবিহারের জনসভা থেকে অলআউট আক্রমণে প্রধানমন্ত্রী মোদী -
উত্তরের কোচবিহার দিয়ে নতুন করে বাংলায় ভোটপ্রচার শুরু প্রধানমন্ত্রী মোদীর -
ইরানে নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার, 'আমরা উদ্ধার করেছি', সগর্বে ঘোষণা ডোনাল্ড ট্রাম্পের -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
'সবকিছু উড়িয়ে দেব', মঙ্গলবারের ডেডলাইন শেষের আগেই ইরানকে ফের চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের -
সুপ্রিম কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের অডিও ক্লিপ শোনাল কমিশন, কড়া অবস্থান বিচারপতির -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী -
ঋষভ পন্থের ব্যাটে প্রথম জয় পেল লখনউ, ফের হারল হায়দরাবাদ -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের











Click it and Unblock the Notifications