Virat Kohli: কিং কোহলির ফিটনেস ট্রেনিংয়ে মুগ্ধ জকোভিচও

একটি জনপ্রিয় বাংলা ব্যান্ডের গান ত্বকের যত্ন নিন, আর বিরাট কোহলির বার্তা পায়ের যত্ন নিন। বরাবরই ফিটনেস সচেতন কোহলি। সব সময় নিজেকে ফিটনেসের চূড়ান্ত পর্যায়ে রাখেন। এমনকি ভারতীয় দলের সঙ্গে না থাকলেও তাঁর ফিটনেস ট্রেনিং বন্ধ হয় না। বর্তমানে ক্যারিবিয়ান সফরে রয়েছেন কোহলি। কিন্তু সেখানেও বিরাট রুটিনের কোনও পরিবর্তন নেই।

ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম দিন থেকেই জিমে সক্রিয় দেখা গেছে বিরাট কোহলিকে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ার সাইটে দুটি ছবি শেয়ার করেছেন তিনি। এই ছবিতে বিরাট কোহলিকে জিমে কসরত করতে দেখা যাচ্ছে। এই ছবির ক্যাপশনে বিরাট কোহলি লিখেছেন, 'প্রতিটি দিন লেগ ডে হওয়া উচিত। ৮ বছর এবং গণনা চলছে।'

বিরাট

সমাজমাধ্যমে দেওয়া দুইটি ছবিতে বোঝা যাচ্ছে, বিরাট পায়ের পেশির শক্তি বৃদ্ধির ট্রেনিং করছেন । সঙ্গে প্রাক্তন ভারত অধিনায়ক বার্তা দিতে চেয়েছেন, প্রতি দিন অবশ্যই পায়ের যত্ন নিন। বিরাটের এই ফিনটেস ট্রেনিং মুগ্ধ করেছে নোভাক জকোভিচকেও। কোহলির ছবিতে লাইক দিয়েছেন সার্বিয়ান টেনিস তারকা। পাশাপাশি স্বামীর ছবিতে লাইক দিয়েছেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মাও।


ক্রিকেটার জীবনের শুরু থেকেই সময় ফিটনেস সচেতন কোহলি। ব্যাট হাতে যেমন ছন্দেই থাকুন, ফিটনেসের দিক থেকে নিজেকে সব সময় সেরা জায়গায় রাখেন তিনি। নেটে ব্যাটিং অনুশীলনের মতোই গুরুত্ব দেন ফিটনেস ট্রেনিংকে। ওয়েস্ট ইন্ডিজ়ের বিরুদ্ধে মাঠে নামার আগেও ব্যতিক্রম কিছু হচ্ছে না। পর্যাপ্ত সময় দিচ্ছেন শরীর চর্চায়। দলে ট্রেনারের সঙ্গে সময় কাটাচ্ছেন জিমে। সেই ছবিই প্রকাশ্যে এনেছেন কিং কোহলি।

এইবারই প্রথম নয় এরআগেও কোহলি তাঁর জিম করার ছবি প্রকাশ্যে এনেছেন। এমনকি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ছুটির বিরতিতেও তাঁর ফিটনেস ট্রেনিং বন্ধ থাকেনি।

বিরাট

১২ জুলাই থেকে শুরু হওয়া ২ ম্যাচের টেস্ট সিরিজের জন্য বার্বাডোসে তাদের প্রস্তুতি নেওয়ার পরে টিম ইন্ডিয়া ডোমিনিকা পৌঁছেছে, যেখানে প্রথম ম্যাচ খেলা হবে। গত মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যাট হাতে প্রত্যাশা পূরণ করতে পারেননি বিরাট কোহলি। এমন অবস্থায় ওয়েস্ট ইন্ডিজ সফরে আরও ভালো পারফরম্যান্স করাই কোহলির লক্ষ্য হবে।

চলতি বছরে বিশ্বকাপ। তার আগে আছে এশিয়া কাপ। এই দুটি টুর্নামেন্টে জ্বলে উঠাই লক্ষ্য বিরাট কোহলির। সেই প্রক্রিয়া শুরু করে দিতে চান ক্যারিবিয়ান সফর থেকেই। তাই নিজেকে ফিটনেস ট্রেনিংয়ে ডুবিয়ে রাখছেন কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+