IND vs AFG: বিরাটকে আলিঙ্গন করে বীরের মর্যাদা পেলেন ভক্ত, থানা থেকে ছাড়তেই জানানো হল অভ্যর্থনা, দেখুন ভিডিও
গত ১৪ জানুয়ারি ১৪ মাস পর বিরাট কোহলি ভারতের হয়ে টি২০ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেছিলেন। ইন্দোরে ম্যাচ চলাকালীন ঘটে অভিনব ঘটনা। ফিল্ডিং করার সময় কোহলিকে ছোঁয়ার জন্য এক ব্যক্তি মাঠে ঢুকে পড়েন। কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকলেও কোহলি ভক্তটি অনায়াসে মাঠে ঢুকে তাঁর আইকনকে জড়িয়ে ধরেন। পুলিশের হাত থেকে ছাড়া পেয়ে সেই কোহলি ভক্ত বীরের মর্যাদা পেলেন।
ইন্দোরে ম্যাচ চলাকালীন কোহলি ভক্তের মাঠে ঢুকে পড়ে বিরাটকে জড়িয়ে ধরার ছবি ভাইরাল হতে বেশি সময় লাগেনি।এবার আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যাচ্ছে সংশ্লিষ্ট বিরাট ভক্ত থানা থেকে ছাড়া পাওয়ার পর তাঁর বন্ধুরা তাঁকে মালা পড়িয়ে স্বাগত জানাচ্ছে। বিরাট কোহলিকে স্পর্শ করে যে বীরত্বপূর্ণ কাজ করেছেন ইন্দোরের ক্রিকেট ভক্তটি, তা সাড়া ফেলে দিয়েছে।

এরপর পুলিশ ওই ব্যক্তিকে আটকও করে ।কোহলির ওই ভক্তকে পুলিশ আটক করে এবং তুকোগঞ্জ থানায় নিয়ে যাওয়া হয়। তারপরই খবরের শিরোনামে আসেন কোহলির ভক্ত। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছিল, পুলিশ মারফত জানা গিয়েছে ওই ব্যক্তি নিজেকে বিরাট কোহলির বড় ভক্ত বলে দাবি করেছেন।
নিরাপত্তারক্ষীদের কাছে সংশ্লিষ্ট ভক্তের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেওয়ার আর্জি জানান বিরাট।
পুলিশের পক্ষ থেকে কোহলির ওই অনুরাগীকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি পুলিশ স্টেশন থেকে বেরোনোর পর তাঁর বন্ধুবান্ধব ও পরিবারের সদস্যরা তাঁকে সাদর অভ্যর্থনা জানিয়েছেন।
আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ ব্যক্তিগত কারণে খেলতে পারেননি বিরাট।দ্বিতীয় ম্যাচে ৫টি চারে সাজানো ১৬ বলে ২৯ রানের ইনিংস খেলে, একই সঙ্গে আফগানদের বিরুদ্ধে তৃতীয় টি২০ ম্যাচে রেকর্ড গড়ার সুযোগও রয়েছে কিং কোহলির সামনে। তার জন্য কোহলিকে মাঠে নেমে করতে হবেমাত্র ৬ রান।
The guy hugged and touched Virat Kohli's feet at Indore his friends celebrating that moments.
— Virat Kohli Fan Club (@Trend_VKohli) January 16, 2024
Virat Kohli is an Emotion 🥹❤️ pic.twitter.com/AqQShtJC5W
বুধবারের ম্যাচে ৬ রান করতে পারলেই তিনি ছুঁয়ে ফেলবেন ১২০০০ রান। যদিও এটি আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট মিলিয়ে হবে। এটি করতে পারলেই, তিনি চতুর্থ ক্রিকেটার হবেন যিনি ১২০০০ রান করবেন।
বেঙ্গালুরুতে সিরিজের শেষ ম্যাচটিতে মুখোমুখি হবে দুই দল। ইতিমধ্যেই প্রথম দুটি ম্যাচে জিতে সিরিজ নিজেদের ঝুলিতে তুলে নিয়েছে টিম ইন্ডিয়া।












Click it and Unblock the Notifications