Virat Kohli: রাম মন্দির উদ্বোধনে ছিলেন কোহলিও! ‘বিরাটকে’ ঘিরে অযোধ্যার রাস্তায় সেলফি তোলার হিড়িক, দেখুন ভিডিও

অযোধ্যায় বিরাট বিভ্রাট, দেশের অন্য ক্রিকেট ‌নক্ষত্রদের সঙ্গে রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বিরাট কোহলি। কিন্তু অজানা কারণেই ঐতিহ্যমন্ডিত এই অনুষ্ঠানে অংশ নেননি প্রাক্তন ভারত অধিনায়ক। কিন্তু অযোধ্যায় না থেকেও থাকলেও বিরাট কোহলি। কিন্তু কীভাবে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।

সোমবার রাতে অযোধ্যার রাস্তায় হঠাৎ করেই দেখা গেল ভারতীয় দলের ১৮ নম্বর জার্সি পরা কোহলিকে।সেই ব্যক্তিকে দেখা মাত্রই উপস্থিত জনগণ ছবি তুলতে তাঁকে ঘিরে ধরেন। ভিড় জমে যায় রাস্তায়। অযোধ্যার মানুষরা যেই বিরাট কোহলিকে নিয়ে মেতে থাকলেন তিনি অবশ্য আসল বিরাট কোহলি নন। তিনি হলেন নকল বিরাট কোহলি।

Virat Kohli

বিরাট কোহলির মত হুবহু দেখতে এক ব্যক্তিকেই সোমবার রাতে ভারতীয় দলের ১৮ নম্বর জার্সি পরে অযোধ্যার রাস্তায় দেখা গিয়েছে। কোহলির মতো দেখতে সেই ব্যক্তিকে ঘিরে ধরে সাধারণ জনগণের ছবি তোলার হুড়োহুড়ির পড়ে যায়। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে।

বিরাট কোহলির মতো দেখতে একজন ভারতীয় ক্রিকেট দলের জার্সি পরে পিঠে বিরাট কোহলির নাম লিখে গিয়েছিলেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা দেখতে। তাঁকেই আসল কোহলি ভেবে ভুল করেন সাধারণ মানুষ। শেষে কোনও মতে সেই জায়গা থেকে পালিয়ে বাঁচেন নকল কোহলি। সচিন তেন্ডুলকরের মতো দেখতে একজনও গিয়েছিলেন। তাঁকে নিয়েও মেতে ছিলেন দর্শকরা।

সোমবার রামলালার 'প্রাণপ্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দিতে অযোধ্যাতেও যাননি প্রাক্তন ভারত অধিনায়ক। যাননি কোহলির স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মাও। বিরাট কোহলিকে অযোধ্যায় যাওয়ার অনুমতি বিসিসিআই দিয়েছিল বলে জানা যায়। সোমবার প্রাথমিকভাবে জানা গিয়েছিল বিরাট পৌঁছেছেন অযোধ্যায়। কিন্তু তারপরই জানা যায়, কোহলি অযোধ্যায় আসছেন না। কেন তিনি এলেন না তা অজানাই রয়েছে এখনও পর্যন্ত।


ভারতের বর্তমান ক্রিকেটাদের মধ্যে যারা আমন্ত্রিত ছিলেন তাঁদের মধ্যে থেকে রবীন্দ্র জাদেজা বাদে আর কেউ উপস্থিত ছিলেন না। রোহিত শর্মা হায়দরাবাদে প্রস্তুতিতে ছিলেন দলের সঙ্গে।

এদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম দুটি ম্যাচে খেলবেন না বিরাট কোহলি। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে। বোর্ড বিরাটের ব্যক্তিগত বিষয়ে সাধারণ জনতা অনৈতিক চর্চা না করারও অনুরোধ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+