Virat Kohli: সচিনের আবেদনের পরও বদল হল না পরিস্থিতির, ডিপফেকের শিকার হলেন কোহলিও
প্রযুক্তির ভালো দিকের পাশাপাশি খারাপ দিকও আছে, এই খারাপ দিকগুলির মধ্যে অন্যতম ডিপফেক ভিডিও। ইতিমধ্যে রূপোলী জগতের তারকা হোক বা খেলার মাঠের প্রতিনিধি। এই ডিপ ফেক ভিডিও-র শিকার হয়েছেন একাধিক ব্যাক্তি। এবার সেই তালিকায় নবতম সংযোজন বিরাট কোহলি।
ভারত তথা বিশ্বের জনপ্রিয়তম ক্রীড়াবিদ কোহলি এবার ডিপফেকের শিকার হলে্ন। কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক একটি অনলাইন বেটিং অ্যাপের বিজ্ঞাপন করছেন। যা দেখে সবাই চমকে গিয়েছে। রশ্মিকা মন্দানা, করিনা কাপুর, আলিয়া ভাট থেকে শুরু করে কিংবদন্তি সচিন তেন্ডুলকর প্রত্যেকই নোংড়া চক্রান্তের শিকার হয়েছিলেন। বাদ গেলেন না কোহলি
{image--1708431528.jpg bengali.oneindia.c
মূলত অন লাইন গেমিং অ্যাপ গুলিই ক্রিকেটারদের নকল ছবি ব্যবহার করে বিজ্ঞাপণ বানায়, সেটা সোশ্যাল মিডিয়ায় প্রচার করে। এরআগে সচিন তেন্ডুলকর বিষয়টি নিয়ে সরব হয়েছিলেেন। এমনকি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাসও দেওয়া হয়। কিন্তু সচিনের ঘটনার পরও যে পরিস্থিতির বদল ঘটেনি তার প্রমাণ পাওয়া গেল বিরাট কোহলির ঘটনায় ।
কিংবদন্তি ক্রিকেটার সচিন "প্রযুক্তির ব্যাপক অপব্যবহার" দেখে বিরক্ত হয়ে ক্ষোভ প্রকাশ করেন। নেট দুনিয়ায় "ভুল তথ্যের বিস্তার এবং ডিপফেক" বন্ধ করার জন্য আবেদনও করেছেন। সেইসঙ্গে সাধারণ মানুষকে আরও সতর্ক থাকার বার্তা দিয়েছেন সচিন তেন্ডুলকর।
ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজে খেলতে পারছেন না বিরাট কোহলি। প্রথমে ২টি টেস্ট ম্যাচ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন কোহলি। কিন্তু তার পর নির্বাচকদের নাকি তিনি জানিয়ে দেন, ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি ম্যাচেও খেলতে পারবেন না।বিরাট কোহলি আবার বাবা হবেন। তাঁর স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা। বিরাট কোহলি তাঁর স্ত্রীকে নিয়ে রয়েছেন লন্ডনে। এমনই সব খবর ভাসছে। যদিও তাঁর সত্যতা এখনও জানা যায়নি।












Click it and Unblock the Notifications