Virat Kohli: অসুস্থ মায়ের জন্যই খেলছেন না বিরাট? কোহলির পরিবার থেকেই প্রকাশ্যে আনা হল আসল ঘটনা

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি টেস্ট থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন বিরাট কোহলি। এরপর থেকেই জল্পনা শুরু হয় কিং কোহলিকে নিয়ে। এরইমধ্যে বিগত কয়েকদিন নেট দুনিয়ায় রটে যায় বিরাটের মা সরোজ কোহলি অসুস্থ। যে কারণে তিনি সিরিজের প্রথম দুটো টেস্ট থেকে সরে দাঁড়িয়েছেন। এই খবর ঝড়ের গতিতে ছড়িয়ে যায়।

এই খবরকে একেবারে উড়িয়ে দেওয়াও যাওয়ার উপায় ছিল না, কারণ বিরাটের মা বেশ কিছু দিন ধরেই লিভারের সমস্যায় ভুগছেন। গত বছর সেপ্টেম্বরে ভর্তিও ছিলেন গুরগাঁওয়ের সিকে বিড়লা হাসপাতালে।ফলে কোহলির মায়ের অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। এমন খবরও রটে যায় মায়ের শারীরিক অবস্থার অবণতি হলে কোহলি সরে দাঁড়াতেও পারেন বাকি সিরিজ থেকে। প্রথম দুটো টেস্টের দল আগেই ঘোষণা করা হয়েছে।

Virat Kohli

যদিও যাবতীয় জল্পনা অবসান ঘটল বুধবার দুপুরে। কোহলির দাদা বিকাশ সমাজ মাধ্যমে পোস্ট করে মায়ের অসুস্থতার খবরকে ভুয়ো বলে দাবি করেছেন।বিরাট কোহলির মা অসুস্থ নন। বিরাট মায়ের অসুস্থতার জন্য ছুটি নেওয়ার যে দাবি করা হয়েছে সেটা ভুয়ো। বিরাটের দাদা জানিয়েছেন তাঁর মা পুরো সুস্থ আছেন।

বিরাটের দাদা নিজের পোস্টে লিখেছেন, 'একটা মিথ্যে খবর বাজারে ছড়িয়েছে। আমাদের মায়ের নাকি শরীরিকভাবে অসুস্থ এবং তাঁর অবস্থা ভালো নয়। একটা জিনিস পরিষ্কার করে দেওয়া উচিত, আমাদের মা একবারে ভালো আছেন, সুস্থ আছেন। গণমাধ্যম সহ সবাইকে অনুরোধ করব, পুরোটা না জেনে দয়া করে এমন খবর ছড়াবেন না।'


গত ২২ জানুয়ারি বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছিল, ব্যক্তিগত কারণে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুটি খেলতে পারবেন না বিরাট। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে ব্যক্তিগত কারণ দেখিয়ে ছুটি চেয়েছিলেন কোহলি। বোর্ড তাঁর আবেদন মঞ্জুর করেছে।

বিরাটে কী কারণের জন্য দলের বাইরে সেটা অবশ্য এখনও জানা যায়নি। টিম ইন্ডিয়া বা বিরাট কোহলির পক্ষ থেকে মুখ খোলা হয়নি এই বিষয়ে। বিরাটের ব্যক্তিগত কারণ নিয়ে চর্চা না করে, এই সময় সেটাকে সম্মান করার জন্য ফ্যান এবং মিডিয়ার কাছে আর্জি জানিয়েছে বোর্ড। বিসিসিআইয়ের বার্তা, সমর্থকদের একমাত্র ফোকাস ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতকে সমর্থন করায় থাকা উচিত।

আপাতত কেন কোহলি ভারতীয় দল থেকে ছুটি নিয়েছেন সেই তথ্য অজানাই রয়েছে। তবে স্বস্তির খবর কোহলির মা সম্পূর্ণ সুস্থ আছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+