Virat Kohli's Birthday: ‘হ্যাপি বার্থ ডে’, সতীর্থদের শুভেচ্ছায় দিনের শুরু, জন্মদিনে কোহলির পারফরম্যান্স কেমন?

উৎসবের মরসুমে দেশজুড়ে চলছে ক্রিকেট কার্নিভাল। বিশ্বকাপে সাত ম্যাচ জিতে ইতিমধ্যেই শেষচারের টিকিট নিশ্চিত করে ফেলেছে টিম ইন্ডিয়া।এরমধ্যে ক্যালেন্ডারের পাতা বলছে আজ ৫ নভেম্বর।অর্থ্যাত এজ বিরাট উৎসবের দিন। জীবনের খাতায় ৩৫-এ পদার্পণ করলেন কিং কোহলি। এমনদিনে আবার টিম ইন্ডিয়ার হয়ে বিশ্বকাপের ম্যাচ খেলতে ইডেনে নামছেন কোহলি।

কিং কোহলির জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার বন্যা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার সুনামি বইছে। সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটার এমন দিনে বিরাট বন্দনায় সরব হবেন না, তাই হয় নাকি। আইসিসির পক্ষ থেকে একটি বিশেষ ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে বিরাটকে নিজেদের মনের কথা জানিয়েছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় থেকে তাঁর বর্তমান সতীর্থরা।

Virat Kohlis Birthday

ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন, 'বিরাট একজন কিংবদন্তি, বিশেষ করে একদিনের ক্রিকেটে। ক্রিকেটের সব ফর্ম্যাটেই ভালো খেলে কিন্তু একদিনেকর ক্রিকেটে ওর ম্যাচ ফিনিশ করার ক্ষমতা আছে। ও নিজের পারফরম্যান্সের মধ্য দিয়ে যে মাইলস্টোন তৈরি করছে তা বর্তমান প্রজন্মের কাছে অনুপ্রেরণা।' অশ্বিন আবার বলেছেন, ভারতীয় ক্রিকেটের ডিএনএ বদলে দিয়েছেন কোহলি।

কোহলির উত্তরসূরি হিসাবে বলা হচ্ছে শুভমান গি‌লকে। তাঁর বক্তব্য, 'খেলার প্রতি প্যাশান‌ এবং রানের ক্ষুধা অবিশ্বাস্য।আমি অন্য কারোর মধ্যে এমন প্যাশান দেখিনি, যা কোহলির মধ্যে আছে।' হার্দিকের কথায় উঠে এসেছে বিরাট ফিটনেসের কথা। পাণ্ডিয়া বলেন, ঊইরাট ফিটনেসে বিপ্লব এনেছেন।ও সব সময় একটা অনুপ্রেরণা। মাঠ এবং মাঠের বাইরে সবার জন্য।'


জন্মদিনে কলকাতায় রয়েছেন কিং কোহ‌লি। রাজ্যের প্রশা‌সনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানিয়েছেন কোহলিকে। খুবই সংক্ষিপ্ত পোস্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'বিরাট, তোমাকে জন্মদিনের শুভেচ্ছা।' নিচে মুখ্যমন্ত্রীর নাম। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, জন্মদিনে বিরাট যে তাঁর প্রাণের শহরে দেশের হয়ে খেলবেন, সেটা তাঁর কাছে বাড়তি পাওনা।

জন্মদিনে কী প্রথমবার মাঠে নামছেন কোহলি নাকি এরআগেও খেলেছেন এমন বিশেষ দিনে। পরিসংখ্যান বলছে এরআগে জন্মদিনে দুইবার মাঠে নামেছেন বিরাট।এরআগে ২০১৫ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই টেস্ট ম্যাচ খেলতে নেমেছিলেন। সেই ম্যাচে ১ রানে আউট হন।২০২১ সালে স্কটল্যান্ডের বিরুদ্ধে একটি টি২০ ম্যাচে জন্মদিনে খেলতে নামেন কোহলি। সেই ম্যাচে ২ রানে আউট হন বিরাট।

৩৫তম জন্মদিনে তাঁর থেকে ৪৯তম শতরানের প্রতীক্ষায় গোটা ইডেন। হ্যাপি বার্থ ডে কিং কোহলি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+