Virat Kohli's Birthday: বোলার বিরাটের আছে এমন রেকর্ড! কোহলির জন্মদিনের শুভেচ্ছা বার্তায় মনে করালেন অনুষ্কা

আজ ৩৫ বছরে পা দিলেন তারকা ক্রিকেটার বিরাট কোহলি।কিং কোহলির জন্মদিনে সকাল থেকেই শুভেচ্ছার বন্যা। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা বার্তার সুনামি বইছে। সতীর্থ থেকে প্রাক্তন ক্রিকেটার এমন দিনে বিরাট বন্দনায় সরব হবেন না, তাই হয় নাকি। তবে একটু ব্যতিক্রমী পোস্ট করলেন বিরাটের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা।

স্বামীকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বেশ মজার কিছু ছবি পোস্ট করলেন অনুষ্কা।অনুষ্কা শর্মা প্রকাশ্যেই বিরাটকে নিয়ে মজা করেন। কখনও কখনও তাঁর হিউমারের জেরে বিরাট অস্থির হয়ে ওঠেন। এবারও ব্যতিক্রম না। জন্মদিনে ইডেনে উপস্থিত থাকতে পারবেন না অনুষ্কা। কিন্তু কাছের মানুষকে অন্যরকম বার্থডে উইশ করবেন না এও আবার হয় নাকি?স্বামীর জন্মদিনে তিনটি ছবি শেয়ার করেছেন অনুষ্কা।

Virat Kohlis Birthday

অনুষ্কার শুভেচ্ছা বার্তা সবসময়ই একটু ভিন্নধর্মী হয়। বিরাটের ৩৫তম জন্মদিনেও তার ব্যতিক্রম হল না। অনুষ্কার পোস্টে ভালোবাসার সঙ্গে মিশে আছে বিরল তথ্যও। যা বিরাট ভক্তদের আরও একবার মনে করিয়ে দিলেন তাঁর স্ত্রী। বিরাটের একটি বিরল রেকর্ডের কথা উল্লেখ করা হয়েছে। কী সেই রেকর্ড?

বিরাট একমাত্র ক্রিকেটার যিনি টি-২০ ক্রিকেটে কোনও বল না করেই উইকেট নিয়েছিলেন। ২০১১ সালে ঘটেছিল এই ঘটনা। তাঁর প্রথম বল ওয়াইড হয়েছিল। কিন্তু সেই বলেই কেভিন পিটারসনকে স্টাম্প আউট করেছিলেন মহেন্দ্র সিং ধোনি।

একইসঙ্গে বিরাটের বেশকিছু ছবিও পোস্ট করেছেন বলি অভিনেত্রী। তার ক্যাপশনে অনুষ্কা লিখেছেন, 'বিরাট সত্যিই নিজের জীবনের প্রত্যেক ক্ষেত্রেই ব্যতিক্রমী! তবুও কিছু একটা ভাবে বারবার নিজের উজ্জ্বল মুকুটে সেরার পালক জুড়তেই থাকে। আমি তোমাকে ভীষণ ভালবাসি, এই জীবনে, তারপরে এবং অশেষ সেই ভালবাসা, তা যে কোনও আকার, আকৃতি বা যাই হোক না কেন।'


স্ত্রীর কাছ থেকে জন্মদিনের এমন শুভেচ্ছার প্রতিক্রিয়া জানিয়ে, কোহলি মন্তব্য বিভাগে একটি লাল হার্ট ইমোজি দিয়েছে। বিরাট কোহলি বুঝিয়ে দিয়েছেন তাঁদের ভালোবাসা কতটা গভীরে।

এবি ডিভিলিয়ার্সের সঙ্গে বিরাট কোহলির বন্ধুত্বের কথা কারও অজানা নয়। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন তারকা এবার ইডেন গার্ডেন্সে পা রাখলেন।ক্লাব হাউসে উঠল এবি আওয়াজ। হাতজোড় করে নমস্কার এবিডির। মাচের আগে কোহলিকে জন্মদিনের শুভেচ্ছাও জানালেন প্রাক্তন প্রোটিয়া ক্রিকেটার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+