প্রেমিক পন্থকে জন্মদিনের শুভেচ্ছা ঈশার, ভাইরাল ঊর্বশীর ফ্লাইং কিস! বিরাট-যুবরাজরা দিলেন কোন বার্তা?

আজ ইন্দোরে ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের তৃতীয় টি ২০ আন্তর্জাতিক। এই ম্যাচে ঋষভ পন্থ ওপেন করতে পারেন রোহিত শর্মার সঙ্গে। আজ আবার ঋষভ পন্থের জন্মদিন। ২৫ বছরের ঋষভকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের প্রাক্তন ও বর্তমান ক্রিকেটাররা। প্রেমিক পন্থকে ঈশা নেগি শুভেচ্ছা জানানোর পর ভাইরাল হলো ঊর্বশী রাউতেলার ফ্লাইং কিস।

ঊর্বশী রাউতেলার সঙ্গে ঋষভ পন্থের এক সময় ঘনিষ্ঠতার কথা বিভিন্ন সময়ে সামনে এসেছে। এমনকী সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁর জন্য পন্থের অপেক্ষা করার কথা ঊর্বশী বলায় জল অনেক দূর গড়ায়। ঊর্বশী ঋষভ পন্থের নাম সরাসরি না করলেও আরপি উল্লেখ করায় নেটিজেনদের বুঝে নিতে অসুবিধা হয়নি কাকে ইঙ্গিত করেছেন ঊর্বশী। যদিও এরপর একে অপরের নাম না করেও সোশ্যাল মিডিয়ায় একের পর পর পোস্ট করতে থাকেন পন্থ ও ঊর্বশী। ঊর্বশী রাউতেলা এশিয়া কাপের খেলা দেখতে মাঠে হাজির হওয়ার পর তাঁর ও পন্থের নানা ছবি শেয়ার করে দু-জনের অম্ল-মধুর সম্পর্ক নিয়ে তুঙ্গে ওঠে জল্পনা। এরই মধ্যে আজ একটি ইনস্টাগ্রাম ভিডিওয় ঊর্বশী সেজেগুজে ফ্লাইং কিস দিতেই তা মুহূর্তে ভাইরাল হয়েছে। ক্যাপশনে হ্যাপি বার্থ ডে লেখা রয়েছে। এরপরই কমেন্ট বক্সে গিয়ে অনেকে ট্যাগ করে দিয়েছেন পন্থকে।

পন্থকে জন্মদিনের শুভেচ্ছা ঈশার, ভাইরাল ঊর্বশীর ফ্লাইং কিস

ঋষভ পন্থের প্রেমিকা এখন ঈশা নেগি। সোশ্যাল মিডিয়ায় তাঁরা নিজেদের ছবি শেয়ার করে থাকেন। ঈশা নেগি ইনস্টাগ্রাম স্টোরিতে ঋষভ পন্থের কয়েকটি ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন হ্যাপি বার্থ ডে মাই লভ! ফলে পন্থ-ঈশার সম্পর্ক আরও মজবুত হওয়ার ইঙ্গিত মিলেছে। তাছাড়া আর আবার ঈশার বাবা-মায়ের বিবাহবার্ষিকীও। প্রেমিকের জন্য ভালোবাসার কথা খুল্লমখুল্লা জানানোর পাশাপাশি বাবা-মাকেও শুভেচ্ছা জানিয়েছেন। ফলে পন্থের জন্মদিন আর তাঁর হবু শ্বশুর-শাশুড়ির বিবাহবার্ষিকী কাকতালীয়ভাবে একই দিনে। তবে সোশ্যাল মিডিয়ায় পন্থের প্রাক্তন ও বর্তমান প্রেমিকার শুভেচ্ছাবার্তা দেওয়া নিয়ে রীতিমতো ঝড় উঠেছে। অনেকেই বেশ উপভোগ করছেন বিষয়টি। পন্থও নিশ্চিতভাবেই চাইবেন আজ দারুণ ইনিংস খেলে জন্মদিনকে স্মরণীয় করে রাখতে।

পন্থকে মজাদারভাবে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ সিং। শুভেচ্ছাবার্তা দিতে গিয়ে যুবি লেখেন, তিনি চাইছেন পন্থের কেরিয়ার তাঁর জুলফির মতোই লম্বা ও ঘন হোক। টি ২০ বিশ্বকাপের জন্যও পন্থকে শুভেচ্ছা জানিয়েছেন যুবরাজ। বিরাট কোহলিও নিজের সঙ্গে পন্থের একটি বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+