অনবদ্য! নিজের ব্যবহারের মধ্যে দিয়ে হৃদয় জিতে নিলেন বিরাট কোহলি
অনবদ্য! নিজের ব্যবহারের মধ্যে দিয়ে হৃদয় জিতে নিলেন বিরাট কোহলি
বিশ্ব ক্রিকেটে নিজেকে ইতিমধ্যেই কিংবদন্তির পর্যায়ে নিয়ে গিয়েছেন বিরাট কোহলি। শুধু বড় ক্রিকেটারই নয়, তিনি যে এক জন বড় মনের মানুষ, তা ফের এক বার প্রমাণ করলেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক।

গত সপ্তাহে শ্রীলঙ্কার বিরুদ্ধে মোহালিতে শততম টেস্টটি খেলেছেন বিরাট কোহলি। প্রথমদিন বিসিসিআই-এর তরফ থেকে টেস্ট ক্যাপের প্রতিরূপ স্মরক তুলে দেওয়ার হয় দিল্লির ক্রিকেটারের হাতে যার উপর লেখা 'বিরাট কোহলি'। ম্যাচের দ্বিতীয় দিন খেলা শুরু হওয়ার আগে গার্ড অব ওনার দেওয়া হয় প্রাক্তন অধিনায়ককে।
মোহালির ক্রিকেট প্রেমীরা শততম টেস্টে ভালবাসা উজার করে দিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ককে। তাঁর বিশেষ টেস্টকে স্মরণীয় করে রাখতে বহু ফ্যান প্ল্যাকার্ড নিয়ে, মুখে বিরাট এবং তাঁর জার্সি নম্বর লিখে হাজির হয়েছিলেন স্টেডিয়ামে। বিরাটও চেষ্টা করেছেন সমর্থকদের কিছু মুহূর্ত উপহার দিতে।
Wow it's great day my life @imVkohli he's 100th test match he's gifts me t shirts wow 😲 #viratkholi #ViratKohli100thTest #KingKohli pic.twitter.com/mxALApy89H
— dharamofficialcricket (@dharmveerpal) March 6, 2022
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কোহলির একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যা মন জয় করে নিয়েছে গোটা ক্রিকেট সার্কিটের। ভিডিওটিতে দেখা যাচ্ছে বিশেষভাবে সক্ষম এক সমর্থককে দেখে বাস থেকে নেমে তাঁর দিকে এগিয়ে আসেন কোহলি। তাঁর হাতে তুলে দেন নিজের জার্সি। জানা গিয়েছে, চিকু যাঁর হাতে নিজের জার্সিটি তুলে দিয়েছেন সেই ব্যক্তির নাম ধরমবীর পাল। যিনি দলের অঘোষিত দ্বাদশ সদস্য। ধরমবীর পাল নিজেই সেই ভিডিও শেয়ার করেছেন টুইটারে।
টুইটারে শেয়ার করা ভিডিও-এর ক্যাপশানে বিরাট কোহলিকে ট্যাগ করে তিনি লিখেছেন, "এটা আমার জীবনের বিশেষ দিন। এটা ওনার শততম ম্যাচ এবং উনি আমায় ওনার টি-শার্ট উপহার দিলেন।"
যদিও শততম টেস্টে শতরান করতে পারেননি বিরাট কোহলি। অল্পের জন্য হাতছাড়া করেন অর্ধ শতরান। ৪৫ রান করেছিলেন তিনি এই ম্যাচের প্রথম ইনিংসে। কারণ দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করার প্রয়োজন পড়েনি ভারতের। মোহালিতে কোহলি টেস্ট কেরিয়ারের আট হাজার রান পূর্ণ করেন। কোহলির শততম টেস্ট নিজের নামে করে রাখেন রবীন্দ্র জাডেজা। কোহলির উপর থেকে লাইমলাইট সরাসরি গিয়ে পড়ে তাঁর উপর। প্রথম ইনিংসে ১৭৫ রানের অপরাজিত ইনিংস খেলার পাশাপাশি দুই ইনিংস মিলিয়ে নয়টি উইকেট নিয়েছিলেন জাডেজা, যার মধ্যে প্রথম ইনিংসে তিনি পেয়েছিলেন পাঁচটি উইকেট। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন তিনি। এই টেস্টে শ্রীলঙ্কাকে এক ইনিংস সহ ২২২ রানে পরাজিত করে রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল।












Click it and Unblock the Notifications