দুর্দান্ত বিরাট কোহলি ছুঁলেন মহম্মদ নবির কোন রেকর্ড? পিছনে আফ্রিদি
দুর্দান্ত বিরাট কোহলি ছুঁলেন মহম্মদ নবির কোন রেকর্ড? পিছনে আফ্রিদি
হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টিতে ৫০ বলে ৯৪ রানের অনবদ্য ইনিংস খেলেছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। কেরিয়ারের সর্বোচ্চ টি-টোয়েন্টি ইনিংস খেলে ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন ভিকে। একই সঙ্গে আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন বিরাট।

বিরাটের নজির
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঝকঝকে পারফরম্য়ান্স করে নিজের টি-টোয়েন্টি কেরিয়ারের ১২তম ম্য়াচের সেরা পুরস্কার পেয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি। বিশ্ব ক্রিকেটে এই সংখ্য়াই সর্বোচ্চ।

যৌথভাবে নবি
আফগানিস্তানের প্রাক্তন অধিনায়ক মহম্মদ নবিরও দেশের হয়ে টি-টোয়েন্টিতে ১২টি ম্যাচের সেরা পুরস্কার জেতার নজির আছে। এতদিন তিনি একাই এই রেকর্ডের মালিক ছিলেন। এবার তাঁর পাশের আসনে বসলেন টিম ইন্ডিয়ার অধিনায়ক বিরাট কোহলি।

তালিকায় দ্বিতীয় কে?
টি-টোয়েন্টিতে সর্বাধিক ম্যাচের সেরা পুরস্কার জেতা ক্রিকেটারদের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার তথা অধিনায়ক শাহিদ আফ্রিদি। ২০ ওভারের ফর্ম্যাটে তিনি দেশের হয়ে ১১টি ম্যাচের সেরা পুরস্কার জিতেছেন।

কোহলির ইনিংস নয়
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম দিকে সেরকম স্বাচ্ছন্দ্যে ছিলেন না বিরাট কোহলি। তবে ২০ রান করার পর তাঁকে আর ধরা যায়নি। ৫০ বলে ৯৪ রানের ইনিংসে ৬টি ঠক্কা ৬টি চার হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার অধিনায়ক।












Click it and Unblock the Notifications